‘কুলতলির ঘটনাতে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার হোক, সেটাই চাই’, জানালেন মুখ্যমন্ত্রী

জয়নগরের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। সাফ জানালেন, দোষীর ফাঁসির সাজা হোক ৩ মাসের মধ্যে। আর তার জন্য আস্থা রাখলেন পুলিশের ওপরেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার জয়নগরে(Joynagar) মাত্র ৯ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ(Babygirl Rape and Murder) করে খুনের ঘটনায় সেখানকার পরিস্থিতি রীতিমত উত্তপ্ত হয়ে আছে। যদিও পুলিশ শুক্রবার রাতেই মূল অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। সারারাত তাকে জিজ্ঞাসাবাদ করে সকালে গ্রেফতার করে। পুলিশের কাছে ওই যুবক খুনের কথা স্বীকারও করে। ঠিক এই রকম আবহে কলকাতার আলিপুরে দাঁড়িয়ে বড় বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সাফ জানিয়ে দিলেন, ‘অপরাধের কোনও ধর্ম-বর্ণ হয় না, কেউ অন্যায় করে থাকলে শাস্তি হওয়া উচিত। সরকার পুলিসবাহিনীর পাশে রয়েছে। কুলতলির ঘটনাতে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার(Demand Death Verdict) হোক, সেটাই চাই। যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন, সরলেন বাবুন, এলেন সুজিত, পুজোর আবহেই বদল Hockey Bengal-এ

এদিন আলিপুর বডিগার্ডস লাইনসের আবাসিকদের পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় কিছু ঘটলেই প্রতিবাদ হচ্ছে, অন্য জায়গায় কিছু ঘটলেই মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখে। দুএকটা ঘটনা ঘটছে তা নিয়ে চিৎকার করা হচ্ছে। মানুষের কাছে আবেদন ভুল পোস্ট দেখলেই ফেক লিখবেন। বড় অপরাধ করে কেউ কেউ নিজেদের বড় স্টার ভাবছে। কেউ কেউ ওয়েলফেয়ার কমিটির নামে বদনামের চেষ্টা করে। কিন্তু মনে রাখতে হবে সবকিছুর শেষ আছে। সবাই পুলিশের দিকে আঙুল তুলছে। কিন্তু সরকার সবসময় পুলিশের পাশে আছে, থাকবে। রাজ্যে বন্যা পরিস্থিতিতে পুলিশ শত কষ্ট উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়িয়েছে। বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিয়েছে। সারা দিনরাত এক করে মানুষের জন্য পথে থাকেন ওঁরা। কিন্তু এসবকিছু কেউ মনে রাখেন না। হাজার কাজের মধ্যে একটু অনিচ্ছাকৃতভাবে কোনও ভুল ত্রুটি হয়ে গেলেই অনেকেই সেটাকে নিয়ে কুৎসা, অপপ্রচার করে। যারা রাস্তায় আন্দোলন করছেন, তাঁরা আরও বেশি করে করুন, এতে আমাদের শক্তি বৃদ্ধি হয়।’

আরও পড়ুন, ‘কর্মবিরতি করলেন আবার ৩২ হাজার টাকা স্টাইপেন্ডও নিলেন’, ডাক্তারদের নিশানা কল্যাণের

এদিন মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, ‘যারা পুলিশকে নিয়ে অপপ্রচার করেন তাঁদের উদ্দেশে বলছি ভারতীয় সেনার যে সম্মান আছে, সেন্ট্রাল ফোর্সের যে সম্মান আছে পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের সম্মানও তাঁদের থেকে কোনও অংশে কম নয়। কাজ যে করে ভুল সে করে। পুলিশ সারাদিন ভাল কাজ করলে কেউ মনে রাখে না। অনিচ্ছাকৃত কোনও ভুল হলেই কেউ কেউ সেটাকে নিয়ে অপপ্রচার করে। কেউ ইচ্ছা করে ঘটনা ঘটায় না। আজকের দিনে এআই বেরিয়েছে। আমার ছবি দেখবেন, আমার শরীর দেখবেন, আমার বক্তৃতা শুনবেন কিন্তু ওইটা আমি নই। ফেক। এটাই এআই। এখন সাইবার ক্রাইম বেশি হচ্ছে। আর সাইবার ক্রাইম করে তারাই এদের বেশি মদত দিয়ে চলে। যারা ভিডিয়োতে বসে ব্যবসা করছেন, তাদের মনে হয় না? ধর্ষিতাদের নিয়ে মিডিয়া ট্রায়াল করা যায় না। ক্রাইম ইস ক্রাইম। যে অপরাধ করবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখানে তিনটে ফাঁসির অর্ডার হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পকসো কেসে তুলে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। ইউটিউবে যে খারাপ ভিডিয়ো দেওয়া হয় সেটা দেখে বাচ্চারা খারাপ জিনিস শিখছে। ছোটদের মধ্যেও প্রবণতা বেড়েছে, তাদের দোষ দিই না। যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায়। আমি বারবার বলি ক্রাইম দেখাবে না। এই অপরাধ দেখে অন্যরা ফলো করে। শুধু আমায় গালিগালাজ আর পুলিশকে গালিগালাজ করলেই হবে? আপনাদের দায়বদ্ধতা নেই? যত সিনেমার সিন ক্রাইমে ভর্তি। আমি সিনেমাকে ছোট করছি না। তবে ক্রাইম সিন এত দেখানোর কী আছে!’

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম