‘কাগজ দেখাব না’, মমতার ধর্নামঞ্চে বিজেপিকে চ্যালেঞ্জ প্রতীক উরের

Share:

নিজস্ব প্রতিনিধি : ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে শনিবার হাজির হন সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর রহমান। ধর্নামঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে চ্যালেঞ্জ করে তিনি বলেন ‘কাগজ দেখাব না’। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন তিনি।

শনিবার তাঁর নিশানায় ছিল কমিশন ও বিজেপি। তিনি বলেন, ভোটের আগে ‘উই দ্য পিপল অব ইন্ডিয়া’, কিন্তু নির্বাচনের পরে সেটা হবে ‘হু দ্য পিপল অব ইন্ডিয়া’। জ্ঞানেশ কুমারের প্রচুর জ্ঞান। শুধু কান্ডজ্ঞানটুকু নেই। নির্বাচন কমিশনারকে তোপ দেগে তিনি বলেন, মানুষের কাছে দায়বদ্ধ যে কমিশন, সেটুকু কাজও তিনি করেন না। তাঁর অভিযোগ, ওনার একটাই উদ্দেশ্য,বিজেপির দালালি করতে হবে যেভাবে হোক। যেভাবেই হোক মানুষকে হয়রানি করতে হবে। বিজেপির স্লোগানকে বাস্তবায়িত করতে হবে। তার জন্য নাম কাটা হচ্ছে। বিজেপি টাকা দিয়েও বাংলা দখল করতে পারছে না। তাই কমিশনকে দিল্লি থেকে পাঠানো হয়েছে, বেছে বেছে নাম বাদ দেওয়ার জন্য। যেসকল মহিলারা তৃণমূলকে সমর্থন করেন, তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে।

তাই জ্ঞানেশ কুমারের নাম হয়েছে ভ্যানিশ কুমার। যতই চেষ্টা করুক তৃণমূলকে ভ্যানিশ করতে পারবে না। কিন্তু ২৬-র পরে বাংলার মাটিতে বিজেপিকে ভ্যানিশ করে দেওয়া হবে। বাংলার মানুষ পদ্মফুলকে ভ্যানিশ করে দেবে। পশ্চিমবঙ্গের মাটিতে ‘দিদি’ একটা ব্র্যান্ড। বাংলার মানুষ চোখ বন্ধ করে তাঁকে ভরসা করেন। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায় জীবিত থাকবেন বাংলা দখল তো দূর, সীমানাতেও আসতে পারবে না বিজেপি। সেটা তাঁরা বুঝে গিয়েছেন। প্রতীক উর এদিন বলেন, যবতক টাইগার মারা নেহি, তবতক টাইগার হারা নেহি। বাংলার বাঘিনী এখনো জেগে আছেন।

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

পুজোর মুখে অঘটন, দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির মণ্ডল সভাপতি

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার