চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

AIUTUC’র নেতৃত্বে ধর্মতলায় পথ অবরোধ ICDS কর্মীদের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি সহ গুচ্ছের দাবিকে সামনে রেখে এদিন অর্থাৎ বুধবার হুট করে কলকাতার(Kolkata) প্রাণকেন্দ্র ধর্মতলায়(Esplanade) রাস্তার ওপর বসে পড়ে অবরোধ শুরু করেছেন রাজ্যের ICDS কর্মীরা(ICDS Workers)। নেতৃত্বে রয়েছে বামপন্থী সংগঠন All India United Trade Union Centre বা AIUTUC। আন্দোলকআরীদের দাবি, রাজ্যের নারী শিশু ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা(Sashi Panja) যতক্ষন না তাঁদের সঙ্গে দেখা করার জন্য সময় না দিচ্ছেন ততক্ষণ তাঁরা অবরোধ চালিয়ে যাবেন। পুলিশ তাঁদের মেরে রাস্তা থেকে তুলে দিলেও তাঁরা অবরোধ চালিয়ে যাবেন। আর এই অবরোধের জেরেই এখন কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বর অবরুদ্ধ হয়ে পড়েছে। আটকে গিয়েছে ৮টি রাস্তা দিয়ে চলাচল করা সমস্ত যানবাহণ। চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছেন সাধারন মানুষ।

আন্দোলনকারীদের দাবি, দেশে মূল্যবৃদ্ধি ভয়াবহ জায়গায় গিয়ে পৌঁছেছে। সমস্ত জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু বাজারদরের সঙ্গে তাল মিলিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বরাদ্দ বাড়েনি। ফলে নিজেদের ট্যাঁকের পয়সা খরচ করে ICDS সেন্টারে আসা শিশু ও মায়েদের জন্য রান্না করতে হচ্ছে। সরকার মাইনে বাড়ানোর কথা বললেও এখ‌নও বেতন বাড়ানো হয়নি। এমনকি পুরনো সাম্মানিকও নির্দিষ্ট সময় পেরিয়ে গিয়ে দেওয়া হচ্ছে। তাঁদের সরকারের পক্ষ থেকে স্মার্টফোন দেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত তা পাননি বলে অভিযোগ। বাধ্য হয়ে ব্যক্তিগত ফোন নিয়ে কাজ করলেও রিচার্জের টাকা মিলছে না বলে অভিযোগ উঠেছে। তবে সবচেয়ে মারাত্মক দাবিটি হল, বাজার দর বাড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নার সবজি তাঁদের ব্যক্তিগত টাকা দিয়ে কিনতে হচ্ছে। কারণ সরকারি বরাদ্দে কুলোচ্ছে না। তাঁরা এই সমস্ত বিষয় নিয়ে মন্ত্রী শশী পাঁজার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলেন। কিন্তু তিনি সময় না দেওয়ায়া এদিন তাঁরা বাধ্য হয়েছেন এই অবরোধ করতে।

Published by:

Share Link:

More Releted News:

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ