রবিবার ফের ৮ ঘণ্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু, বাড়তি সময় নিয়ে বের হওয়ার পরামর্শ

Share:

নিজস্ব প্রতিনিধি : বিদ্যাসাগর সেতু (vidyasagar setu) ব্যবহারকারীদের জন্য ফের ভোগান্তি। রবিবার ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে এই সেতু। সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য সকাল পাঁচটা থেকে দুপুর ১ টা পর্যন্ত বন্ধ রাখা হবে সেতু। এর ফলে কোন যানবাহন চলাচল সেখান দিয়ে করবে না।

দীর্ঘদিন ধরে চলছে বিদ্যাসাগর সেতু (vidyasagar setu) সংস্কারের কাজ। এক বছর এর বেশি সময় ধরে চলছে এই সংস্কারের কাজ। বিদ্যাসাগর সেতু কেবল, ডেয়ারিং মেরামতি ও সংস্কার করা হবে। রবিবার চাপ কম থাকায় এই দিনটিকেই বেছে নেওয়া হয়। বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার কারণে ঘুরপথে হাওড়া ব্রিজ দিয়ে যান চলাচল করবে। আজকে বিদ্যাসাগর সেতু যেমন বন্ধ রয়েছে, কেমন এদিন রয়েছে পুলিশের হাফ ম্যারাথন। যারজেরে ময়দানের একাধিক রাস্তায় যান চলাচল করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রাখা হয়েছে। সব সময় ম্যারাথন ও সেতু বন্ধ এক দিনে হয়না। যার ফলে ময়দান এলাকা দিয়ে ঘুরপথে অনেক বাস চলাচল করে। এদিন সেটাও বন্ধ রাখা হয়েছে। ফলে এদিন রাস্তায় যাঁরা বের হবেন, তাঁদের নাকাল হওয়ার সম্ভাবনা প্রবল।

জিরুটের দিক দিয়ে এজেসি বোস রোড ধরে আসা সকল গাড়িকে ঘুরিয়ে দেওয়া হবে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে। কে.পি. রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সকল ধরণের গড়িও ঘুরিয়ে দেওয়া হবে ১১ ফার্লংরোডের দিকে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ ব্যবহার করা হবে। যাঁরা হাওড়া ও সাঁতরাগাছিতে দূরপাল্লার ট্রেন ধরতে যাবেন, তাঁদের বাড়তি সময় হাতে নিয়ে পথে নামার কথা বলা হয়েছে।

স্কুলে ভর্তির নিয়মে বড় বদল! পরীক্ষা নয়, লটারিতে সুযোগ, কোন বয়সে কোন শ্রেণি?

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি