রাস্তায় ময়লা ফেলার আগে সাবধান হোন! গুনতে হবে জরিমানা

কলকাতা শহরে পরিচ্ছন্নতা রক্ষা করতে অভিযান চালাচ্ছে প্রশাসন। সেই আবহে রাস্তায় ময়লা ফেললে জরিমানা আদায়ে তৎপরতা বাড়াল কলকাতা পুরসভা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় পরিচ্ছন্নতা রক্ষা করতে এবং সচেতনতা বাড়াতে অভিযান চালাচ্ছে প্রশাসন। সেই আবহে রাস্তায় ময়লা ফেললে জরিমানা আদায়ে তৎপরতা বাড়াল কলকাতা পুরসভা।

রাস্তায় ময়লা ও আবর্জনা ফেলার অভিযোগে ইতিমধ্যে কলকাতার কসবায় এক ব্যবসায়ী, বালিগঞ্জে এক পথচারী এবং মধ্য কলকাতায় একটি বাজার সমিতিকে জরিমানার রসিদ ধরিয়েছে কলকাতা পুরসভা। সম্প্রতি মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতাবাসীর উদ্দেশে রাস্তায় ময়লা না ফেলার আর্জি জানিয়েছিলেন। ময়লা ফেললে পুরসভার তরফে জরিমানা করা হবে, সে বিষয়ে সতর্কও করেছিলেন। পাশাপাশি পুরসভার আধিকারিকদের নির্দেশ দেন তিনি, রাস্তায় ময়লা ফেললে জরিমানা করার যে নিয়ম রয়েছে, তা পুনরায় চালু করার জন্য। উল্লেখ্য কলকাতা (Kolkata) পুরসভার আইনে রয়েছে শহর পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে জরিমানা আদায়ের বিধান। শুধু জরিমানার আইন নয়, অভিযুক্তকে কত টাকা জরিমানা করা হবে তার হার ধার্য করার ক্ষমতাও পুরসভাকে দেওয়া রয়েছে আইনে।

রাস্তায় ময়লা আবর্জনা ফেললে কত টাকা জরিমানা করা হবে? কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাস্তায় ময়লা ফেলা ব্যক্তিদের প্রথম বারের জন্য জরিমানা গুনতে হবে ৫২৫ টাকা। দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানা দিতে হবে ৭৩৫ টাকা। তৃতীয় বার এবং তার বেশি একই অপরাধ করলে জরিমানা দিতে হবে ১০৫০ টাকা। তবে ব্যবসায়িক বা যে কোনও প্রতিষ্ঠানের ক্ষেত্রে জরিমানার হার নির্ধারণ করা হবে ময়লার পরিমাণ ও পরিস্থিতি অনুযায়ী। ময়লা ফেলার জেরে জরিমানা আদায়ে কলকাতা পুরসভার এই তৎপরতাকে সাধুবাদ জাচ্ছেন শহরের অধিকাংশ বাসিন্দা।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩