কোটি কোটি টাকার জালিয়াতি, কলকাতায় গ্রেফতার বিহারে একাদা বিজেপির সঙ্গী দলের নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় বসে কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগে গ্রেফতার বিহারের একদা বিজেপির সঙ্গী দলের নেতা তথা এনডিএ জোটের প্রার্থী রাজীবরঞ্জন কুমার। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা পুলিশ জালিয়াতির অভিযোগে তাকে গ্রেফতার করেছে। কোটি কোটি টাকা জালিয়াতির জাল ছড়ানোর অভিযোগে গত সেপ্টেম্বরে সল্টলেক পূর্ব থানায় দুটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রে জানা গিয়েছে, রাজীবরঞ্জন কুমার বিজেপির জোটসঙ্গী ‘ভারতীয় সবলোগ পার্টি’র প্রার্থী হিসাবে সাসারাম আসনে ২০২০ সালে বিহার বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন। যদিও তিনি হেরে গিয়েছিলেন। বিজেপির সেই জোটসঙ্গী দলের নেতা সল্টলেকের এসি ব্লকের একটি বাড়িতে ঘাঁটি বসিয়ে বিগত কয়েক মাস যাবৎ  লোক ঠকানোর কারকার খুলে বসেছিলেন। করছিলেন কোটি কোটি টাকা আত্মসাৎ। জালিয়াতির অভিযোগ পাওয়ার পরেই গোয়েন্দারা তদন্তে নামলে চোখ ওঠে কপালে। সল্টলেকের বাসিন্দা তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়ের কাছ থেকে সাড়ে চার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করা হয় থানায়। গত ৭ সেপ্টেম্বর দায়ের হওয়া মামলায় অভিযুক্ত হিসেবে রাজীবকে চিহ্নিত করা হয়েছে।

অভিযোগ দায়ের পর পুলিশ তদন্তে নেমে কোটি কোটি টাকার প্রতারণার খোঁজ পায়। রাজীবের বিরুদ্ধে রয়েছে সল্টলেকে সিডি ব্লকের এক কোটি টাকা মূল্যের একটি বাড়ির দলিল ও নথি জাল করে অন্যত্র বেচে দেওয়ারও অভিযোগ। বিধাননগর পূর্ব থানা এলাকায় বড়সড় এই দু’টি প্রতারণার অভিযোগ ছিল রাজীবের বিরুদ্ধে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষের বিধাননগর পুলিশ তাকে গ্রেফতার করেছে।

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরির অভিযোগ, ইছাপুরে গ্রেফতার ২

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের ‘জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের