টাকার বিনিময়ে চাকরি, শান্তিপ্রসাদ-অশোক-সুবীরেশকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি

স্কুল সার্ভিস কমিশনের তিন কর্তা শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা ও সুবীরেশ ভট্টাচার্যকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি, সূত্রের খবর এমনটাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি নিয়োগ দুর্নীতিতে বিপুল আর্থিক লেনদেন হয়েছে বলে মনে করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই কারণে এবার স্কুল সার্ভিস কমিশনের তিন শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা ও সুবীরেশ ভট্টাচার্যকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি, সূত্রের খবর এমনটাই।

কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তে নেমে ইতিমধ্যে তিন এসএসসি কর্তা শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা ও সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছেন সিবিআই আধিকারিকরা। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের দুর্নীতি বিপুল টাকার লেনদেন হয়েছে বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই কারণে তিন কর্তার উপর নজর এবার ইডির গোয়েন্দাদের। তাঁদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আর্থিক লেনদেনের বিষয়ে কিনারা করতে চান তদন্তকারীরা। ইডির দাবি, টাকার বিনিময়ে অনুত্তীর্ণদের চাকরি দেওয়া হয়েছে। বঞ্চিত করা হয়েছে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। গোটা বিষয়টির তদন্ত করছে সিবিআই ও ইডি। এই মুহূর্তে ইডি জানতে চাইছে কে বা কারা টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন। সেই টাকা কোথায় গিয়েছে তা খুঁজে বার করতেই নিয়োগ কর্তাদের নিজেদের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইডি। সূত্রের খবর, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা ও সুবীরেশ ভট্টাচার্যকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

উল্লেখ্য নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধযায়কে গ্রেফতার করেছে ইডি। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। সূত্রের খবর, পার্থকে জেরা করে যে তথ্য পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে তিন কর্তাকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন বলে মনে করেছে ইডি।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত