চলতি অর্থবর্ষের প্রথম ৩ মাসে কলকাতায় ফ্ল্যাটের দামবৃদ্ধি হয়েছে কম হারে

চলতি অর্থবর্ষের প্রথম ৩ মাস অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশের বড় শহরগুলিতে গড়ে ১২ শতাংশ হারে দাম বেড়েছে ফ্ল্যাটের। কলকাতায় সেই হার ৬ শতাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি অর্থবর্ষ(Current Fiscal Year) অর্থাৎ ২০২৪-২৫ সালের প্রথম ৩ মাসে দেশের প্রতিটি বড় শহরেই ফ্ল্যাটের দাম বেড়েছে(Flat Prices have Increased)। সেই তুলনায় কলকাতায়(Kolkata) ফ্ল্যাটের দামবৃদ্ধি হয়েছে কম হারে। আবাসন সংস্থাগুলির সর্বভারতীয় সংগঠন Confederation of Real Estate Developers’ Associations of India বা CREDAI সম্প্রতি একটি রিপোর্টে এমনই দাবি করেছে। চলতি অর্থবর্ষের প্রথম ৩ মাস অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশের বড় শহরগুলিতে গড়ে ১২ শতাংশ হারে দাম বেড়েছে ফ্ল্যাটের। এর মধ্যে বৃদ্ধির দৌড়ে সবার আগে আছে দিল্লি। সেখানে ২০২৩ সালের এপ্রিল-জুনের তুলনায় ফ্ল্যাটের দাম বেড়েছে ৩০ শতাংশ। কলকাতায় সেই হার ৬ শতাংশ।

আরও পড়ুন, এক ফোনেই পুলিশ, পূর্ব মেদিনীপুরে চালু মহিলা সুরক্ষার বিশেষ পরিষেবা

CREDAI’র রিপোর্ট বলছে, দেশের রাজধানীতে যেখানে গত বছর আবাসনের প্রতি বর্গফুট এলাকার দাম ছিল ৮ হাজার ৬৫২ টাকা, তা এবার বেড়ে হয়েছে ১১ হাজার ২৭৯ টাকা। বেঙ্গালুরুতে দাম বৃদ্ধির হার ২৮ শতাংশ, আহমেদাবাদে তা ১৩ শতাংশ। একই হারে ফ্ল্যাটের দাম বেড়েছে পুনেতেও। হায়দরাবাদে আবাসনের দাম বৃদ্ধি পেয়েছে ৭ শতাংশ হারে। কলকাতায় কিন্তু সেই হার ৬ শতাংশ। CREDAI জানাচ্ছে, এখানে বর্গফুট পিছু গত বছর দাম ছিল ৭ হাজার ৩১৫ টাকা। এবার তা বেড়ে হয়েছে ৭ হাজার ৭৪৫ টাকা। ৬ শতাংশ হারে ফ্ল্যাটের দাম বেড়েছে মুম্বইয়েও। যদিও বর্গফুট পিছু ফ্ল্যাটের দাম সেখানে অনেকটাই বেশি। গত ত্রৈমাসিকে তা ছিল বর্গফুট পিছু ২০ হাজার ২৭৫ টাকা। এই এক বছরে চেন্নাইয়ে ফ্ল্যাটের দাম মোটামুটি একই আছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। সেখানে ফ্ল্যাটের দর বর্গফুট পিছু ৭ হাজার ৬৯০ টাকা।

আরও পড়ুন, কোন পথে আন্দোলন চলবে, শুভেন্দুর মতে সায় নেই বেশিরভাগের

আবাসন নির্মাতা সংস্থাগুলির দাবি, দেশে সামগ্রিকভাবে আবাসনের বাজার মোটামুটি চাঙ্গা। আর্থ-সামাজিক স্থিতিশীলতা এবং সুদের হারে তেমন বড় কোনও হেরফের না থাকায় ফ্ল্যাট কেনার দিকে ঝুঁকছেন ক্রেতারা। সেই কারণে দাম বৃদ্ধির পরও বিক্রিবাটায় ভাটা নেই। সামনেই উৎসবের মরশুম। তাতে আবাসন শিল্প আরও একটু অক্সিজেন পাবে। আর্থিক বছর শেষে পরিস্থিতি আরও একটু ভালো হবে বলে আশাবাদী আবাসন কর্তারা। কলকাতা গত কয়েক বছর ধরেই দেশের আবাসন বাজারে সস্তার শহর(Cheap City) হিসাবেই চিহ্নিত হচ্ছে। আর সেই কারণে কলকাতার বুকে ক্রমশ বাড়ছে ফ্ল্যাট বিক্রির পরিমাণও।

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

‘শিল্পা আমাকে ছেড়ে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

সিকিমের সুড়ঙ্গ ধসে উদ্ধারকাজে সরকারি বিমান পাঠানোর নির্দেশ শুভেন্দুর