রাজ্যের পরিবহণ দফতরের আয় বাড়ল ৬৮৯ কোটি টাকা

শুধুমাত্র পরিবহণ দফতরেই এক বছরের মধ্যে আয় বেড়েছে ৬৮৯ কোটি টাকা। তাই চলতি অর্থবর্ষে আয়ের লক্ষ্যমাত্রা রাখা হ্যেছে ৪ হাজার কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এখন বাণিজ্যিক ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় ১ কোটি ৪৬ লক্ষ গাড়ি রয়েছে। এই সব গাড়ি থেকে রাজ্য সরকারের পরিবহণ দফতরে(West Bengal State Transport Department) মোটা অঙ্কের আয়ও জমা পড়ছে। এবার পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, সেই আয়ের পরিমাণ এখন অনেকটাই বেড়েছে। সেই আয় বাড়ার জন্যই নয়া অর্থবর্ষে(Financial Year) রাজ্যের পরিবহণ দফতরের আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৪ হাজার কোটি টাকা। তবে তাতে আমজনতার ওপর সেভাবে কোনও চাপ পড়বে না। বরঞ্চ এই টাকাই জনতার কাছে ফিরবে নানা প্রকল্পের মাধ্যমে, এমনটাই মনে করছেন রাজ্যের পরিবহণ দফতরের আধিকারিকেরা।

আরও পড়ুন যে যেখানে শক্তিশালী, সেখানে তাকে জমি ছাড়ুন, মমতার তত্ত্বে সায় থারুর

জানা গিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে বাংলার বুকে পরিবহণ দফতরের আয় হয়েছিল ২ হাজার ৬৬৪ কোটি টাকা। কিন্তু ২০২২-২৩ অর্থবর্ষে আয় হয়েছে ৩ হাজার ৩৫৩ কোটি টাকা। অর্থাৎ শুধুমাত্র পরিবহণ দফতরেই এক বছরের মধ্যে আয় বেড়েছে ৬৮৯ কোটি টাকা। বিগত অর্থবর্ষে প্রায় ৭০০ কোটি টাকা বেশি আয় হওয়ায় এবার রাজ্য সরকার চাইছে ১ হাজার টাকা বাড়তি রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করে নয়া লক্ষ্যমাত্রা ঠিক করা হোক। তাই ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যের পরিবহণ দফতরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৪ হাজার কোটি টাকা। কিন্তু কোন পদ্ধতিতে এই রাজস্ব বাড়ল? এ প্রসঙ্গ রাজ্যের পরিবহণ দফতরের আধিকারিকদের দাবি, গাড়ির মালিক এবং পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে। সেই কারণেই মোটর ভেহিকেল আইন(Motor Vehicle Act) মেনে তাঁরা গাড়ির যাবতীয় বৈধ কাগজপত্র আপ টু ডেট রাখছেন। সেই সূত্রেই রেজিস্ট্রেশন ফি(Registration Fee), ফিটনেস সার্টিফিকেট(FC), পারমিট(Permit), ড্রাইভিং লাইসেন্স(Driving License) সহ বিবিধ খাতে এই আয় হয়েছে।

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার