Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটে জিতেই তৃণমূলে আসার জন্য প্রস্তুত দুই নির্দল প্রার্থী

রাজনৈতিক লিঙ্ক নেই। আমজনতা, সদ্য কলেজ থেকে স্নাতক হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক লিঙ্ক নেই। আমজনতা, সদ্য কলেজ থেকে স্নাতক হয়েছেন। কার্যত পাড়ার মানুষদের উৎসাহেই কলকাতা পুরভোটে প্রার্থী হয়েছিলেন পূর্বাশা নস্কর। কলকাতা পুরভোট, আর চার-পাঁচটা ভোটের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। গোটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পুরসভা। সেই পুরসভাতেই হেভিওয়েট প্রার্থীদের মাঝে রাজনীতির সাত পাঁচ না জানা পূর্বাশা দাঁড়িয়েছিলেন নির্দল প্রার্থী হিসেবে। জয় পেয়েছেন প্রথমবার ভোটে দাঁড়িয়েই। আর সেই জয়ের পরেই পূর্বাশা জানিয়েছেন, তিনি তৃণমূলে যোগ দিতে চান।

সকাল থেকেই বিতর্ক জড়িয়েছিল ১৪১ নম্বর ওয়ার্ড। কারণ বেলা গড়াতেই এই ওয়ার্ডে তৃণমূল সহ বাকি দলের প্রার্থীদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন রাজনীতিতে আনকোরা পূর্বাশা। তারপরেই ১৪১ ওয়ার্ডের গণনা বন্ধ করে দেয় প্রশাসন। টানা দেড়ঘন্টা বন্ধ থাকার পর ফের শুরু হয় গণনা ও ৫৩৬টি ভোটে জয় পেয়ে নতুন ইনিংস শুরু করলেন নির্দল প্রার্থী পূর্বাশা। আর রাজনীতিতে পা রেখেই কাউন্সিলর হয়ে জানিয়ে দিলেন তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি। পূর্বাশা পুরভোটে জিতে জানিয়েছেন, ‘অবশ্যই তৃণমূলে যোগ দেব। ছোট থেকেই ইচ্ছে ছিল যে যদি আমি রাজনীতিতে আসি… তবে তৃণমূলেই… মমতাদিকে আমি সাপোর্ট করি। এর আগে কোনও পার্টির সঙ্গে আমি যুক্ত ছিলাম না। আমাকে পাড়ার ৫টা লোক দাঁড় করিয়েছেন। এটা পুরোটাই জনতার জয়। ভোটটা আমার জিত মানে সবার জিত।’

পুরভোটে ৩ টি আসনে জয় পেয়েছেন নির্দল প্রার্থীরাও। যার মধ্যে আরও এক প্রার্থী জানিয়ে দিয়েছেন তৃণমূলে আসছেন তিনি। রুজিনা নাগ নির্দল প্রার্থী ইতিমধ্যেই দেখা করেছেন ফিরহাদ হাকিমের সঙ্গে। নির্দল প্রার্থীদের তৃণমূলে যোগদান প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘আমি সবাইকেই বলেছি আমাদের দলের একটি কমিটি আছে তাতে আবেদন জানাতে। কমিটি সিদ্ধান্ত নিলেই জানিয়ে দেওয়া হবে কারা যোগদান করবেন।’

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

‘প্রত্যাশামতো ফল হয়েছে, কাজ করতে হবে’, চা-চক্রে বললেন দিলীপ ঘোষ

বঙ্গজয়ের পরে বাংলায় নয়া মুখ্যমন্ত্রী কে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের