শুধুমাত্র বিনা টিকেটের যাত্রী ধরে হাওড়া ডিভিশনের আয় ৬ কোটি

এই সাত মাসে ২ লক্ষ ৭৬ হাজার ২৫০ জন বিনা টিকিটের যাত্রী ধরা পড়েছে। পাশাপাশি তাঁদের থেকে আদায় হয়েছে ৬ কোটি ১৯ লক্ষ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এটাও একটা রেকর্ড! বিনা টিকিটের যাত্রী ধরেই লক্ষ্মীলাভ রেলের। বলা ভালো হাওড়া ডিভিশনের। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল লোকাল ট্রেনের চাকা। এরপর স্টাফ স্পেশাল লোকাল ট্রেনের নামে সামান্য সংখ্যক ট্রেন চলতে শুরু করে। পরে করোনা পরিস্থিতি উন্নতির সঙ্গে তাল মিলিয়ে ট্রেনের সংখ্যাও বেড়েছে। এখন পূর্ণ মাত্রায় ট্রেন চলছে শিয়ালদা ও হাওড়া ভিডিশনে। কিন্তু এই সময়কালে পাল্লা দিয়ে বেড়েছে বিনা টিকিটে ট্রেনে চড়ার প্রবণতা। যা একটি তথ্য থেকেই পরিস্কার হয়েছে রেল কর্তাদের কাছে। গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বিনা টিকিটে চড়া যাত্রীদের গ্রেফতারি এবং জরিমানা আদায়ের পরিমান দেখে চোখ কপালে উঠছে রেলকর্তাদের। কারণ এই সাত মাসে ২ লক্ষ ৭৬ হাজার ২৫০ জন বিনা টিকিটের যাত্রী ধরা পড়েছে। পাশাপাশি তাঁদের থেকে আদায় হয়েছে ৬ কোটি ১৯ লক্ষ টাকা।

৩০ অক্টোবর থেকে আমজনতার জন্য লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়। রেলের দাবি, এর পরের মাস অর্থাৎ নভেম্বর মাসেই সবচেয়ে বেশি বিনা টিকিটের যাত্রী ধরা পড়েছেন। ট্রেন চালু হওয়ার পরই যে সাধারণ মানুষের মধ্যে টিকিট না কেটে ট্রেনে চড়ার প্রবণতা তৈরি হয়েছিল সেটা এই পরিসংখ্যান থেকেই পরিস্কার বলে মনে করছেন রেলকর্তারা। রেলের দেওয়া তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে করোনা পরিস্থিতির মধ্যেই ৪১ হাজার ৪০০ জন যাত্রী বিনা টিকিটে ধরা পড়েছিলেন। আর তাঁদের থেকে মোট ৫৮ লক্ষ ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করেছিল রেল। সেখানে গত মাস অর্থাৎ নভেম্বরে ধৃতের সংখ্যা ৫৮ হাজার ২৫০ জন। জরিমানা থেকে আয় ১ কোটি ৪৬ লক্ষ টাকা। রেলের একাংশের বক্তব্য, ট্রেন বাড়ার সঙ্গে সঙ্গেই যাত্রীদের বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা বেড়েছে।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?