ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ সীমান্ত লাগোয়া গুরুত্বপূর্ণ রেলপথের নিরাপত্তা আরও জোরদার করতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিল রেল। নদিয়ার গেদে এবং উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্টেশন সংলগ্ন রেললাইনে বসানো হয়েছে বিশেষ ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’। রেললাইনের মাঝখানে বসানো এই ক্যামেরার মাধ্যমে এবার সরাসরি নজর রাখা যাবে চলন্ত ট্রেনের নিচের অংশে।

আরপিএফ সূত্রে খবর, সীমান্ত পেরিয়ে ট্রেনের সঙ্গে কেউ লুকিয়ে প্রবেশ করছে কি না, ট্রেনের নীচে কোনও সন্দেহজনক বস্তু রাখা হয়েছে কি না, কিংবা বগির আন্ডার-ফ্রেমে কোনও অস্বাভাবিকতা রয়েছে কি না-তা চিহ্নিত করতেই এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে সীমান্ত পেরিয়ে চলাচলকারী পণ্যবাহী ট্রেনগুলির ক্ষেত্রে এই নজরদারি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ক্যামেরাগুলি রেললাইনের মাঝখানে এমনভাবে বসানো হয়েছে, যাতে লেন্সের মুখ উপরের দিকে থাকে। কোনও ট্রেন ক্যামেরার উপর দিয়ে যাওয়ার সময় তার নিচের অংশের ছবি ও ভিডিয়ো স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়বে। শুধু দিনের আলোতেই নয়, নাইট ভিশন প্রযুক্তির সাহায্যে অন্ধকার বা কম আলোতেও নজরদারি চালানো সম্ভব।

আরও পড়ুনঃ ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

পূর্ব রেলের আইজি তথা প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার অনিল শর্মা জানিয়েছেন, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতেই এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ট্রেনের নিচের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে দৃশ্যমান কোনও ত্রুটি ধরা পড়লেও দ্রুত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। রেল সূত্রে খবর, ভবিষ্যতে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী রেল পরিষেবা ফের চালু হলে এই প্রযুক্তি সীমান্তবর্তী রেলপথের নিরাপত্তায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি