যাদবপুরে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিতে কালি

উপযুক্ত কারণ ছাড়া বহিরাগতদের আনাগোনা বন্ধ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়েছিল । সেই বিজ্ঞপ্তিতে কালি লেপে দেয় কেউ।

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে যে বিজ্ঞপ্তি টাঙানো হয়েছিল, তাতে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটল। তবে কারা এমন ঘটনা ঘটাল তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ।

দেশ তথা রাজ্যের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা এবং নেশা করা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। উপযুক্ত কারণ ছাড়া বহিরাগতদের আনাগোনা বন্ধ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের গেটে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা অনুমতিতে অথবা উপযুক্ত কারণ ছাড়া বিশ্ববিদ্যালয় চত্বরে বহিরাগতদের প্রবেশ কঠোর ভাবে নিষিদ্ধ। কিন্তু মঙ্গলবার সকালে দেখা যায় সেই বিজ্ঞপ্তিতে কে বা কারা কালি লেপে দিয়েছে।

প্রসঙ্গত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছিল যাদবপুরের পড়ুয়াদের একাংশ। তবে কালি লেপে দেওয়ার ঘটনার কথা স্বীকার করেনি কেউ। বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে এমন নোটিস টাঙানো নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, মাঝখানে বহিরাগতদের জন্য অনেকগুলো সমস্যা হয়েছে। বেশ কিছু ঘটনা ঘটেছিল যা ভীষণভাবে অনভিপ্রেত। এই বহিরাগতদের সঙ্গে এখানকার পড়ুয়াদের একটা অভ্যন্তরীন সমস্যাও প্রকট হচ্ছিল। সে কারণেই কিছু কিছু পদক্ষেপ আমরা করেছি। অক্টোবরে পুজোর ছুটির সময় কঠোরভাবে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ছিল। পুজোর ছুটির আগেই সিদ্ধান্ত হয়েছিল দুর্গাপুজো, কালীপুজোর ছুটি শেষ হওয়ার পর আমরা একটা নোটিস দেব। প্রসঙ্গত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক গবেষক সঞ্জীব প্রামাণিকের উপর কিছু দিন আগে হামলা হয় ক্যাম্পাসের মধ্যে। তার দাবি, বহিরাগতরা মদ্যপ  অবস্থায় তার গালে কামড়ে দেয়। সেই সঞ্জীব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছ।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক