চাকরিহারারা পরিকল্পিতভাবে গোলমাল পাকাচ্ছে, রিপোর্টে উল্লেখ গোয়েন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। সেই সুযোগ নিয়ে চাকরিহারাদের সামনে রেখে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। বিভিন্ন জেলার ডিআই অফিসে গেটে তালা, ভাঙচুর এবং অবরোধ বিক্ষোভ চলছে। টার্গেট করা হয়েছে পুলিশকে। যাতে পুলিশ ধৈর্য হারিয়ে লাঠি বা কাঁদানে গ্যাস ছোড়ে। তাহলেই উদ্দেশ্য সফল হবে ষড়যন্ত্রকারীদের। চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পুলিশ পেটাচ্ছে এই চিত্র সামনে ফুটে উঠবে। সমালোচনা শুরু হবে সর্বত্র। প্রশাসনের ভাবমূর্তি খারাপ হবে। সংবাদ মাধ্যমে সমালোচনা ঝড় উঠবে। রাজ্যের শাসক দলের ভাবমূর্তি খারাপ হবে। মানবদরদী মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকে আঘাত করা যাবে। চাকরি হারাদের আন্দোলন প্রসঙ্গে এ রকমই আগাম রিপোর্ট। দিয়ে প্রশাসনকে সতর্ক করলেন গোয়েন্দারা।

অভিজ্ঞ গোয়েন্দাদের দাবি, আরজি কর(R G Kar) এবং অভয়াকাণ্ডে যে বা যারা দিনের পর দিন শহরে মিছিল করে জনজীবন স্তব্ধ করেছিল তারাই এই চাকরি হারাদের বিক্ষোভ ও মিছিলে ঢুকে পড়েছেন। বৃহস্পতি ও শুক্রবার পরপর শহর এবং শহরতলীতে মিছিলের ডাক দিয়েছে আন্দোলনকারীরা।বুধবার কলকাতার কসবায় ডি আই অফিসে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ এবং পুলিশের লাথি মারার ঘটনা ও খন্ড যুদ্ধের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন নবান্ন(Nabanan)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যসচিব(CS) মনোজ পন্থ স্পষ্ট জানিয়ে দিয়েছেন চাকরি হারাদের পাশে রয়েছে রাজ্য সরকার। কিন্তু ধৈর্য ধরতে হবে। আইন কখনোই হাতে তুলে নেওয়া যাবে না। পাশাপাশি পুলিশের লাঠিচার্জ ও লাথি মারার ঘটনা প্রসঙ্গে সংগৃহীত বিভিন্ন ভিডিওর ফুটেজ খতিয়ে দেখা হবে বলে সাংবাদিকদের প্রতিশ্রুতি দেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা(CP Manoj Verma)। বাধ্য হয়ে পুলিশ কসবায় মৃদু বল প্রয়োগ করেছে বলে সিপি দাবি করেন।এদিকে, বৃহস্পতিবার ডাক দেওয়া হয়েছে মহামিছিল। শিয়ালদহ(Sealdaha) থেকে মহামিছিল শুরু হবে। চিকিৎসক, শিক্ষক, শিক্ষাকর্মীরা মিছিলে থাকবেন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় মিছিল শুরু হবে।

রানী রাসমণি অ্যাভিনিউ(R R Avenue) পর্যন্ত যাবে। পাশাপাশি SSC অভিযান আগামী পরশু ।দুপুর ১২:০০ টায় সল্টলেকের করুনাময়ী থেকে এসএসসি ভবন চলোর ডাক দিল “যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ”।কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই মিছিলে থাকুক আমরা চাইনা বলে আন্দোলনরত শিক্ষিতরা জানিয়ে দিয়েছেন।কারণ তাদের দাবি,আমরা ইতিমধ্যেই রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।তাই আমরা চাইছি, সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনরা আমাদের এই মিছিলে থাকুক।কলকাতা পুলিশের ওয়েবসাইটে (Kolkata Police Wsbsite)যে ভিডিও দেওয়া হয়েছে, সেটা আজকের নয়, অন্যদিনের। সেটা কি ইচ্ছাকৃতভাবে বিকৃত করে আজকের দিনের ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আজকে এমন কোন ঘটনা ঘটেনি। ওয়েবসাইটে দেওয়া ভিডিও ভালো করে দেখলে বোঝা যাবে ।পুলিশ পরিকল্পনা মাফিক আমাদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য এই ধরনের ভিডিও ওয়েবসাইটে দিয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা।

অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি, এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?