শনি সন্ধ্যাতেই কলকাতায় জারি হচ্ছে ১৪৪ ধারা

শনিবার সন্ধ্যা থেকেই কলকাতাজুড়ে লাগু হ্যে যাচ্ছে ১৪৪ ধারা। আর এই কড়াকড়ির জেরেই যে আশঙ্কা দেখা দিয়েছে তা হল ভোটের জন্য হয়তো গোটা শহরই অঘোষিত বনধের চেহারা নিতে পারে। সেক্ষেত্রে রাস্তায় বাসের দেখা আদৌ মিলবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সহ প্রায় সব বিরোধী দলই কলকাতা পুরনিগমের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভোট করানোর দাবি তুলেছিল। সেই দাবি নিয়ে তাঁরা কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেছে, বিশেষ করে বিজেপি। এমনকি এই একই দাবি নিয়ে তাঁরা সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিল। কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত তাঁরা কার্যত কোনও সুবিধাই করে উঠতে পারেনি। রাজ্য নির্বাচন কমিশন যেমন ভোট করানোর জন্য কলকাতা ও রাজ্য পুলিশের ওপর ভরসা রেখেছে ঠিক তেমনি আদালতও কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের বক্তব্যকেই গ্রহণ করেছে। তাই রাজ্য নির্বাচন কমিশনও আগামী রবিবারের ভোটগ্রহণ নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে। ভোট যাতে নির্বিঘ্নে হয় এবং শহরের বুকে যাতে অবাঞ্ছিত কেউ প্রবেশ করতে না পারে তার জন্য এবার বেশ কিছু কড়া পদক্ষেপ নিল কমিশন। যার অন্যতম হল শনিবার সন্ধ্যা থেকেই শহরে জারি হয়ে যাচ্ছে ১৪৪ ধারা।

জানা গিয়েছে, কমিশন শনিবার সন্ধ্যা থেকেই কলকাতা জুড়ে ১৪৪ ধারা জারি করে দেওয়ার পাশাপাশি যানবাহনও নিয়ন্ত্রণ করবে। রবিবার শুধু জেলা নয়, কলকাতার আশপাশের অঞ্চল থেকেও বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ ভাবে বন্ধ করতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে কমিশন। রবি সকালে বন্ধ থাকবে বড় বড় দোকান, শপিংমল এবং বেসরকারি অফিসগুলিও। কোনও ধরনের জমায়েত হলেই পুলিশকে তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে হবে বলেও কমিশন জানিয়ে দিয়েছে। ভোট নির্বিঘ্নে সারতে রবিবার শহরজুড়ে ৩ হাজারের বেশি রাজ্য ও কলকাতা পুলিশের সশস্ত্র পুলিশ বাহিনী। অশান্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ বাহিনী ও র‍্যাফ রাখা হচ্ছে। ওই দিন প্রয়োজন ছাড়া বাইরের কেউ যাতে শহরে ঢুকতে না পারে, তা-ও নিশ্চিত করতে বলা হয়েছে পুলিশকে। আর এই কড়াকড়ির জেরেই যে আশঙ্কা দেখা দিয়েছে তা হল ভোটের জন্য হয়তো গোটা শহরই অঘোষিত বনধের চেহারা নিতে পারে। সেক্ষেত্রে রাস্তায় বাসের দেখা আদৌ মিলবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। 

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা! এশিয়ান গেমসে সোনা জিতে কলকাতায় ফিরলেন পিঙ্কি

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের