সোমই অবসরের দিন মুখ্যসচিব মনোজ পন্থের, কারা রয়েছেন দৌড়ে?

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যসচিব পদে সময়সীমা শেষ মনোজ পন্থের। সোমবারই তাঁর অবসরের দিন। তাঁর জায়গায় নতুন করে কে দায়িত্ব নেবেন সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। কবে অভিজ্ঞতার হিসেবে দৌড়ে রয়েছেন বিবেক কুমার এবং প্রভাত মিশ্র। প্রশাসনিক সূত্রের খবর, মনোজ পন্থের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু দিল্লি থেকে কোনো উত্তর আসেনি। ফলে রাজ্যে নতুন মুখ্যসচিবের নাম ঘোষণা হতে পারে সোমবার বিকেলে।

প্রসঙ্গত, গত বছর ৩১ অগস্ট রাজ্যের মুখ্যসচিব পদে বসেছিলেন মনোজ পন্থ। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে মনোজ পন্থের নাম ঘোষণা করা হয়েছে। তাঁর আগের মুখ্যসচিব ছিলেন ভগবতী প্রসাদ গোপালিকা। তাঁর মেয়াদ বৃদ্ধিতে দিল্লি অনুমোদন চাওয়া হয়েছিল। কিন্তু দিল্লির সায় না পাওয়ায় মনোজ পন্থকে নতুন মুখ্যসচিব হিসাবে বেছে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তেমনই পরিস্থিতি হবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন।

মনোজ পন্থ আগে অর্থসচিবের দায়িত্ব বহন করেছেন। তিনি যে সময়ে রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব গ্রহণ করেছেন, সেই সময় গোটা রাজ্যে অস্থির পরিস্থিতি। আরজিকর ঘটনা নিয়ে সোচ্চার রাজ্যের পাশাপাশি গোটা বিশ্ব। তার প্রভাব পড়ে রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রেও। মনোজকে সেচ দফতরের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও ২৪ ঘণ্টার মধ্যে তাঁকেই করা হয় মুখ্যসচিব। প্রশাসনিক দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছিলেন মনোজ পন্থ। এখনও কসবা কাণ্ড নিয়ে অস্থির পরিস্থিতি। এই অবস্থায় কে দায়িত্বে আসেন সেইটাই এখন দেখার। মনোজ পন্থকে দায়িত্বে রাখার জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু তাতে সাড়া মেলেনি।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay