‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি স্কুলগুলিতে চালু হল মিড ডে মিল পরিষেবা। শনিবার (১ অগস্ট) অর্থাৎ আজ থেকে ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে খাবার সরবরাহ শুরু হয়েছে। এদিন মেগা কিচেনের উদ্বোধন করে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর নিজেই রান্নাঘর ঘুরে দেখেন এবং মিড ডে মিল রান্নাতেও অংশ নেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। অনুষ্ঠানে পাঁচটি স্কুলের ৪০ জন পড়ুয়াও উপস্থিত ছিল। পাশাপাশি মিড ডে মিল পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ইলেকট্রিক গাড়িরও সূচনা করেন মুখ্যমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানান, ‘ইসকনের অন্নামৃত ফাউন্ডেশন’-এর সহযোগিতায় রাজ্যের মিড ডে মিল প্রকল্পে নতুন সংযোজন হল।’ তিনি বলেন, ‘স্কুল ছুট রুখতে মিড ডে মিলের এই পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়া পড়ুয়াদের নিয়মিত স্কুলমুখী করতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’ একই সঙ্গে ইসকনের সকল সদস্য ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান তিনি। এই প্রকল্পের আওতায় মেগা কিচেনে স্বাস্থ্যবিধি মেনে রান্না করা খাবার সিল করা বিশেষ কনটেনারে ভরে ইলেকট্রিক গাড়ির মাধ্যমে বিভিন্ন সরকারি স্কুলে পৌঁছে দেওয়া হবে। প্রতিটি কনটেনারের সিল স্কুল কর্তৃপক্ষের উপস্থিতিতে খোলা হবে, যাতে খাবারের গুণমান ও নিরাপত্তা বজায় থাকে। মুখ্যমন্ত্রীর দাবি, আগামী তিন মাসের মধ্যে প্রায় আড়াই লক্ষ শিক্ষার্থীর কাছে এই পরিষেবা পৌঁছে যাবে। পাশাপাশি মিড ডে মিলের জন্য মাথাপিছু বরাদ্দও ১০ টাকা করা হয়েছে।   

আরও পড়ুন: কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

ইসকনের খাদ্য সরবরাহ করার খবর সামনে আসতেই সমালোচনা শুরু হয়েছিল। শুভেন্দুর কথায়, ‘গণতন্ত্রে সমালোচনা থাকবেই। তবে তিনি জানান, ওড়িশার সরকারি স্কুলগুলির মডেল খতিয়ে দেখে পশ্চিমবঙ্গেও সপ্তাহে দু’দিন পড়ুয়াদের ডিম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর আশা, এই পদক্ষেপের পর সমালোচনার অনেকটাই অবসান হবে।’ মিড ডে মিলের রাঁধুনিদের ভবিষ্যৎ নিয়েও আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, ‘কোনও রাঁধুনিরা বঞ্চিত হবেন না, রান্না-খাবার সরবরাহ করার কাজে ইসকন তাঁদের যুক্ত করবে। আগস্ট মাস থেকে ২০০০ থেকে তাঁদের বেতন বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে।’ অনুষ্ঠানের শেষে বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, যারা এই প্রকল্প নিয়ে প্রশ্ন তুলছেন, তারা একদিন সরকারি স্কুলে গিয়ে পড়ুয়াদের সঙ্গে বসে খাবারের মান যাচাই করে দেখুন। তাঁর দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য রাজ্যের শিশুদের উন্নত মানের, নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা।

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

পৈত্রিক সম্পত্তি নিয়ে অশান্তি, ভাইকে কুপিয়ে ‘খুনের’ অভিযোগ দাদার বিরুদ্ধে!

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

বাইকের নেশাই কাল!পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার ‘সুমন রাইডার’

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে