এই মুহূর্তে

‘সাহস থাকা ভাল, দুঃসাহস ভাল নয়’, জ্ঞানেশকে ‘লক্ষণরেখা’র পাঠ পড়ালেন মমতা

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠকে বাংলার আধিকারিকদের সরাসরি হুমকি দিয়েছিলেন নরেন্দ্র মোদির দয়ায় মুখ্য নির্বাচন কমিশনার হওয়া জ্ঞানেশ কুমার। সোমবার (৯ মার্চ) বৈঠকে বাংলার আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘পদক্ষেপ করুন। না হলে শুধু চা খেয়ে থাকতে হবে। এমন জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে, যেখান থেকে ফেরার সুযোগ থাকবে না।’ রাজ্যের আধিকারিকদের ওই অপমানের প্রতিবাদে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সন্ধেয় ধর্মতলার ধর্না মঞ্চ থেকে অভব্য আচরণ করা জ্ঞানেশকে লক্ষণরেখা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘অফিসারদের ভয় দেখাচ্ছেন যাঁরা, তাঁদের বলব মূর্খের স্বর্গে বাস করছেন। এখানকার মানুষ মাথানত করবে না। মে মাসের পরেও নাকি উনি (জ্ঞানেশ)  অ্যাকশন নেবেন! আমি বলি, সাহস থাকা ভাল, দুঃসাহস ভাল নয়। আপনি নিজে কোথায় থাকবেন, তার ঠিক নেই। আপনি মে-র পরেও ব্যবস্থা নেবেন? যেন ‘সুপার গড’ হয়ে গিয়েছে! স্পাইউডারম্যান হয়ে গিয়েছে। যা ইচ্ছে তাই করতে পারে। ওটা তো ছোটদের ভয় দেখানোর জন্য। এখানে ভোটারদের ভয় দেখাচ্ছেন। একদিন আপনাদের মানুষের পায়ে পড়তে হবে। আপনাদের মতো লোক থাকলে গণতন্ত্রের সর্বনাশ হয়।’

এদিন সেনার ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ‘কোথাও কোথাও আর্মিতেও পার্টি অফিস বানিয়েছিল। তাই আমাদের মঞ্চ ভেঙে দিতে গিয়েছিল। ওরা কিন্তু কোনও দিন এ সব করে না। চিরদিন নিরপেক্ষ থেকেছে। এখন একপক্ষ হয়ে গিয়েছে সবাই। বিশেষ করে এজেন্সিগুলো।’ কেন্দ্রের অধীনস্থ সংস্থাগুলির আধিকারিকরা রাজ্যের ডাকে সাড়া দেন না বলে অভিযোগ করে মমতা বলেন, ‘কাউকে ডাকুন। রেলের কাউকে ডাকলে ভয়ে আসছে না। যদি ট্রান্সফার করে দেয়। চাকরিটা আমিই দিয়েছিলাম। যারা আজকের এগুলো করছেন, রেকর্ড কিন্তু থেকে যাচ্ছে। কাল বিজেপি চলে যাবে। তখন কোথায় যাবেন? তখন তো আমি আপনাকে ফার্স ট্রান্সফার করব।’

বাংলার মানুষের জন্য তিনি যে লড়াই চালিয়ে যাবেন, তা উল্লেখ করে মমতা বলেন, ‘আমি বাংলার কথা বলেছি। বাংলাদেশ আর বাংলা এক নয়। হামলা করে, ভয় দেখিয়ে, ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে যদি ভাবেন ক্ষমতা দখল করবেন, ভুল করবেন। সবার পরিবার বাদ দিয়ে শুধু নিজের পরিবার দুধে-ভাতে থাকবে, সেটা হবে না। আমাদের একটাই দাবি, সবাইকে ভোটাধিকার দিন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রচণ্ড গরমেও টানা চারদিন ধর্নায়, মমতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অভিষেক

কমিশনের বৈঠকে হাজির হলেন না জাভেদ, ক্ষেপে লাল জ্ঞানেশ

‘বাদ যাওয়া ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে মোদি সরকার’, বিস্ফোরক দাবি অভিষেকের

দক্ষিণের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস জারি, সঙ্গে হতে পারে বৃষ্টি

দ্রৌপদীকে কেন স্বাগত জানাতে যেতে পারেননি মমতা, শাহের মন্ত্রককে জানাল নবান্ন

বিশ্বমঞ্চে বাংলাকে গর্বিত করা খেলোয়াড়কে সরকারি চাকরি দিলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ