‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে মোদি সরকারের এক যুগ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বিগত বাম ও তৃণমূল সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের অনুষ্ঠানে নন্দীগ্রাম থেকে সিঙ্গুর প্রসঙ্গে কথা বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব। এবার সেটাই করবে রাজ্য সরকার। আগামিদিনে শিল্প গড়তে রাজ্যে জমি বাধা হবে না। মানুষ নিজে থেকেই জমি দিচ্ছে।

এদিন তিনি বলেছেন, রাজ্যে ব্যবসা বান্ধব পরিস্থিতি তৈরি করতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে পলিসি তৈরি করতে হবে। কর্মসংস্থানমুখী শিল্পবান্ধব পরিবেশ হলে বাংলার মানুষ নিজে এগিয়ে আসবে। তারজন্য নন্দীগ্রামের মতো গুলি চালাতে হবে না। কারও মাথায় লাঠি মারতে হবে না। এই ঘটনাগুলোকে মানুষ ঘৃণা করে। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেছেন, শিল্পপতিদের চলে যেতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেদের মতো বুঝে নেওয়ার কথা বলেছিলেন। এগুলোকে ঘৃণা করে মানুষ। অল্প সময়ে বিজেপি সরকারের বিভিন্ন কাজ দেখে মানুষ নিজে এগিয়ে এসেছেন। জমি নিজেরাই দিয়ে যাচ্ছেন। তারজন্য কারও পিঠে গুলিও করতে হচ্ছে না, আবার লাল ফিতে দিয়ে ফাইল বেঁধে লুকিয়েও রাখতে হচ্ছে না।  কোনও গোপনীয়তা না রেখে মানুষের সামনে সবটা নিয়ে গেলে তাঁরাই এগিয়ে আসবে।

টাটাকে বাংলাতে ফিরিয়ে আনার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তবে সেটা সিঙ্গুরেই হবে কিনা, সেটা স্পষ্ট করেননি তিনি। সিঙ্গুরের মাটির প্রকৃতির পরিবর্তন হয়েছে। আগের সরকারের আমলেই সিঙ্গুরের জমি নষ্ট হয়েছে। রাজ্যে শিল্প তৈরি হওয়া নিয়ে আশার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ইতিমধ্যে বহু প্রকল্পের প্রস্তাব এসে গিয়েছে। সেই প্রস্তাবগুলো খতিয়ে দেখার জন্য শিল্পসচিবের নেতৃত্বে টিম তৈরি করা হয়েছে।

বঙ্গ রাজনীতির ইতিহাসে নন্দীগ্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে এক রক্তাক্ত অধ্যায়। ২০০৭ সালের ১৪ মার্চ সেখানে ঘটে গিয়েছিল নক্কারজনক ঘটনা। পুলিশের গুলিতে সেদিন প্রাণ হারিয়েছিলেন ১৪ জন। জমি অধিগ্রহণকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে পরিণত হয়েছিল সংঘাতে। তারপরেই ২০১১ সালে রাজ্যে বাম সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। ১৫ বছর পর রাজ্যে ফের হয়েছে পালাবদল। এখনও সেই নন্দীগ্রাম রাজনীতির ময়দানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য