নিরাপত্তা ও স্থায়ী উপাচার্যের অভাব, টাস্ক ফোর্সের বৈঠকে ক্ষোভ যাদবপুরের পড়ুয়াদের

Share:

নিজস্ব প্রতিনিধি : ছাত্রীর রহস্যমৃত্যুর মধ্যেই সুপ্রিম কোর্টে তৈরি করা ন্যাশনাল টাস্ক ফোর্স পৌঁছেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তাঁদের সঙ্গে বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছেন পড়ুয়ারা। তাঁরা প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে। ক্যাম্পাসের মধ্যে একটার পর এক দুর্ঘটনা সেই দিকেই আঙুল তুলছে।

কখনও হোস্টেল থেকে উদ্ধার হচ্ছে জখম ছাত্রের দেহ, পরে তাঁর মৃত্যু হয়, আবার কখনও বিশ্ববিদ্যালয়ে ঝিল থেকে উদ্ধার হচ্ছে পড়ুয়ার দেহ। কীভাবে এত বড় ক্যাম্পাসে এই ধরনের ঘটনা ঘটছে সেটা নিয়েই উঠছে প্রশ্ন। ২০২৩  সালে মেন হোস্টেলের বারান্দা থেকে পড়ে ছাত্রের মৃত্যুর পর নজরদারি বাড়ানোর দাবি ওঠে। ঠিক হয়েছিল অতিরিক্ত ৭০টি নজরদারি ক্যামেরা লাগানোর। কিছুটা হলেও বাকি সবটা হয়নি বলে অভিযোগ। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে প্রয়োজন ছিল প্রায় ৬৮ লক্ষ টাকার। এই অর্থ দাবি করে হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারকে মাসখানেক আগে চিঠিও দিয়েছে বিশ্ববিদ্যালয়।

২০২৩ সালে ছাত্র মৃত্যুর পরে সিসিটিভি ক্যামেরার সঙ্গে পোট্রোলিং বাড়ানোর কথা হয়েছিল। কিন্তু অন্তরায় হয়েছে নিরাপত্তারক্ষীর অভাব। পড়ুয়াদের দাবি, নিরাপত্তারক্ষী না থাকায় নজরদারি চালানোয় সমস্যা হচ্ছে। শুক্রবার সকালে সুপ্রিম কোর্টের তৈরি করা ন্যাশনাল টাস্ক ফোর্স আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের উন্নতির সঙ্গে এবং আত্মহত্যা রোধ করাই লক্ষ্য। প্রথম দফার বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ৬০ জন পড়ুয়াকে ডাকা হয়েছিল। সেখানেই নানা বিষয়ে ক্ষোভ উগরে দেন পড়ুয়ারা। একাধিক অভিযোগের মধ্যে রয়েছে, নিরাপত্তা এবং নজরদারির অভাবেই আকছার বহিরাগতদের দ্বারা আক্রান্ত হতে হয় পড়ুয়াদের।

এর পাশাপাশি উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদ দীর্ঘ দিন ফাঁকা থাকার প্রসঙ্গটি। সহ-উপাচার্যের পাশাপাশি পড়ুয়ারাও দ্রুত প্রশাসনিক শূন্যপদগুলি পূরণের দাবি তুলেছেন স্থায়ী ভাবে।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১