যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ের ক‍্যাম্পাসের ঝিলে ছাত্রীর রহস্যমৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যমৃত্যু। পুকুর থেকে উদ্ধার তৃতীয়বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃতদেহ। সহপাঠীরাই প্রথমে তাঁকে দেখতে পায়। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ছাত্রীকে মৃত বলে ঘোষণা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ড্রামা বিভাগের একটি অনুষ্ঠান চলছিল। সেই সময় ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হল তৃতীয়বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রীর দেহ। অনুষ্ঠান চলাকালীন রাত সাড়ে ১০টা নাগাদ কারও নজরে পড়ে কলা বিভাগের ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুরে কেউ ভাসছেন।সহপাঠিরা অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে। প্রথমে তাঁরাই তাঁকে সিপিআর দেয়। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই বলে জানা যাচ্ছে। পোশাকেও কোনও অসংলগ্নতা ছিল না বলে জানা গিয়েছে। দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমাণ জলে ডুবেই মৃত্যু হয়েছে অনামিকার। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দেহগ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার পরেই জানা যাবে।

বৃহস্পতিবারের পর শুক্রবার সকালেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল ঘিরে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে ৪ নম্বর গেট বন্ধ করে দেওয়া হলেও শুক্রবার সকাল থেকে খুলে দেওয়া হয়েছে সেই গেট। মৃত ছাত্রীর সহপাঠিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কীভাবে ঘটনা ঘটল, ডারামা বিভাগের অনুষ্ঠানে অনামিকা ছিলেন কিনা সবটাই জানার চেষ্টা চলছে।

ছাত্রী মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। রাতের মধ্যে কিভাবে ছাত্রী পুকুর পাড়ে চলে গেলেন? কিভাবে পুকুরে পড়ে গেলেন? কেউ তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে? আত্মহত্যার ঘটনা? নাকি অন্য কোন ঘটনা রয়েছে এর পেছনে? তৃণমূল ছাত্র পরিষদের দাবি, সিসিটিভি এবং ক্যাম্পাসের ভিতরে পুলিশ আউট পোস্টের প্রয়োজনীয়তা রয়েছে। কেন দীর্ঘ রাত পর্যন্ত কর্তৃপক্ষ ক্যাম্পাসের ভিতরে অনুষ্ঠান চালানোর অনুমতি দিল? কিভাবে কর্তৃপক্ষের নজরদারি পেরিয়ে এত রাত অব্দি ক্যাম্পাসে মদ্যপান সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে? একাধিক প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১