যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুরে নামল ডুবুরি, তারপর কি পাওয়া গেল জানলে চমকে যাবেন!

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুরে নামল ডুবুরি। জোরালো আলো লাগিয়ে পুকুরের মধ্যে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হল। এই তল্লাশির সময় উপস্থিত ছিলেন লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররা। কাউকে কাছে আসতে দেওয়া হচ্ছিল না। হঠাৎ ডুবুরি(Divers) জলের তলায় একজোড়া জুতো খুঁজে পায়। কিন্তু সেই জুতো অনামিকার কিনা তা নিয়ে ধন্দ্বে রয়েছেন অফিসাররা। দাবি করা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় পুকুরে পড়ে মৃত্যু হওয়া অনামিকার জুতো ও চশমা পাওয়া যায়নি পুকুরের জলে। কিন্তু ওই জোড়া জুতো(Pair Of Shoes) কার তার সূত্র খুঁজছে লালবাজারের(Lalbazar) হোমিসাইড শাখা। বুধবার বিকেলের পর পাঁচজন ডুবুরিকে নামানো হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরের পুকুরে।

ওই ডুবুরিরা টানা দেড় ঘন্টা ধরে পুকুরের ভেতরে তল্লাশি চালান। তবে এক জোড়া জুতো মিলেছে শেষ অব্দি। কিন্তু অনামিকা মন্ডলের চশমা পাওয়া যায়নি। এরপর গোয়েন্দারা সিদ্ধান্ত নেন যাদবপুর বিশ্ববিদ্যালয় চার নম্বর গেট সংলগ্ন ঝিলে তারা তল্লাশি চালাবেন। বুধবার বিশ্বকর্মা পুজোর দিন বিশ্ববিদ্যালয় ছুটি ছিল। এই দিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে পৌনে সাতটা পর্যন্ত তল্লাশি চালানো হয়। ওই তল্লাশি চালানোর সময় ওই রাতে যে তিন নিরাপত্তা রক্ষী(Security Guard) ডিউটিতে ছিলেন তাদের ঘটনাস্থলে নিয়ে আসা হয়। এই তল্লাশি প্রক্রিয়াটি পুরোটা ভিডিওগ্রাফি করা হয়। যাদবপুরে অনামিকা মন্ডলের মৃত্যুর পর খুনের অভিযোগ দায়ের করেন তার পরিবার। সেই তদন্তে মঙ্গলবার যাদবপুর ক্যাম্পাসে যায় লালবাজারে গোয়েন্দা বিভাগ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন যুগ্ম কমিশনার (ক্রাইম) রূপেশ কুমার। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়(Jadavpur University) ক্যাম্পাসে এক নিরাপত্তা রক্ষীর বক্তব্য নতুন করে জল্পনা বাড়িয়েছে।

ওই নিরাপত্তা রক্ষী জানিয়েছেন বৃহস্পতিবার রাতে একটি মেয়ে ছাত্রদের অনামিকার জলে পড়ে যাওয়ার খবর দিতে এসেছিল যাকে তিনি কোনদিন আগে বিশ্ববিদ্যালয় চত্বরে দেখেননি। এরপর অনামিকার(Anamika) জলে পড়ে যাওয়ার খবর পেয়ে যখন তারা ঘটনাস্থলে গিয়েছিল তখন সেখানে অন্য কেউ ছিলেন না। এখানেই প্রশ্ন উঠছে কে সেই মেয়ে? যিনি অনামিকাকে পড়ে যেতে দেখেন তিনি কি অনামিকার সঙ্গেই ছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজছে গোয়েন্দারা। যাদবপুর বিশ্ববিদ্যালয় এর পড়ুয়া অনামিকা মন্ডল এর মৃত্যুর পর কেটে গেছে পাঁচদিন এখনো ধোঁয়াশা কাটেনি এই পরিপ্রেক্ষিতে নিরাপত্তা রক্ষীর বয়ান নতুন করে জল্পনা সৃষ্টি করেছে। ওই নিরাপত্তা রক্ষী অর্জুন দে ১১ বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্মরত ।কম বেশি সব পড়ুয়াদের চেনেন। তার দাবি, বৃহস্পতিবার রাতে যে মেয়েটি ছাত্রদের খবর দিতে এসেছিল অনামিকার পুকুরে পড়ে যাওয়ার তাকে তিনি চিনতেন না। তিনি জানান ,ওই অপরিচিত মেয়েটি ছেলেদের খবর দিয়েছে। তারপরেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১