‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পুরসভা দেওয়াললিখন মুছবে জানা থাকলেও সঙ্গে যে পুলিশ আসবে তা জানা ছিল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেওয়াল লেখা ও মোছার পর্ব অব্যাহত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। গত শনিবার রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা বিতর্কিত গ্রাফিতিগুলিতে চুনকাম করে মুছে দেওয়া হয়। দেশবিরোধী স্লোগানগুলি না মোছা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাফাই অভিযান শুরু করে। কিন্তু সাফাইয়ের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও চুনকামের উপর কার্ল মার্ক্সের ‘আমাদের সময় যখন আসবে তখন আমরা বৈপ্লবিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করব না’-এই বিখ্যাত উক্তিটি লিখে দেওয়া হয়। এরপর সেই দেওয়াললিখনগুলি মঙ্গলবার (১-২ সেপ্টেম্বর) মাঝ রাতে ক্যাম্পাসে ঢুকে মুছে দেন পুরসভার কর্মীরা।

কিন্তু পড়ুয়াদের অভিযোগ, পুরসভা কর্মীদের সঙ্গে পুলিশও ছিলেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পুরসভা দেওয়াললিখন মুছবে জানা থাকলেও সঙ্গে যে পুলিশ আসবে তা জানা ছিল না। পুলিশের ক্যাম্পাসে ঢোকার আগে অনুমতি দিতে হয়, কিন্তু সেই অনুমতি তিনি দেননি। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ কীভাবে ক্যাম্পাসে ঢুকল, তা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে রেভেলিউশনারি স্টুডেন্টস ফ্রন্ট (আরএসএফ)-এর যাদবপুর ইউনিটের সেক্রেটারি ইন্দ্রানুজ রায় জানিয়েছেন, ‘মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ চার নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন পুরসভার লোকেরা। তাঁরা বলেন, দেওয়ালে রং করতে এসেছেন। আর পুলিশ পাহারা দেওয়ার জন্যে এসেছেন। কিন্তু আইন বলছে, বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশের ঢোকার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। তাহলে মাঝ রাতে কীভাবে পুলিশ ধুক্ল ক্যাম্পাসে?’

যদিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানাচ্ছেন, পুলিশকে ঢুকতে তিনি নিষেধ করেছিলেন। তাঁর কাছে এই বিষয়ে একটি ইমেল-ও আছে। এই নিয়েই এখন বিতর্ক তুঙ্গে। এদিকে দেওয়াল মোছার কয়েক ঘণ্টা আগে গতকাল সন্ধ্যায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত সব পক্ষের কাছে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার আবেদন করেছিলেন। তিনি জানান, তিনি মতপ্রকাশের বিরোধী নন, কিন্তু দেওয়াললিখনের বিপক্ষে। ক্যাম্পাসে নতুন করে দেওয়াললিখন মুছে ফেলতে বলা হয়েছে সরকারের তরফ থেকে। কিন্তু তিনি বারবার দেওয়াল মোছার পরিকাঠামো নেই জানালে পুরসভা সেই দায়িত্ব নেয়। আর পুরসভা মঙ্গলবার রাতেই দেওয়াল মোছা হবে জানিয়ে দেওয়া হয়।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস