Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেহরক্ষী ছাড়াই ভোটদান! নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ রাজ্যপালের

কলকাতা পুরভোটে ভোট দিয়েও ফের বিতর্ক উস্কে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রবিবার সস্ত্রীক ভোট দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরভোটে ভোট দিয়েও ফের বিতর্ক উস্কে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রবিবার সস্ত্রীক ভোট দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন। গত শনিবার রাতেই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস নির্দেশিকা জারি করেন, পোলিং বুথে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষীদের নিয়ে প্রবেশ করতে পারবেন। যার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি জানিয়েছেন, ‘গতকাল গভীর রাতে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এক নির্দেশ জারি করেন। যেখানে বলা হয়, পোলিং বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র নিরাপত্তারক্ষীদের নিয়ে ঢুকতে পারবেন। আপনারা দেখেছেন, আমার নিরাপত্তারক্ষীরা সেই নির্দেশ যথাযথ ভাবে পালন করেছেন।’

রাজ্য রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে কোনও ভোটে জেড প্লাস নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তি একজন নিরাপত্তারক্ষী নিয়ে বুথের ভিতর ঢুকতে পারেন। তবে সেক্ষেত্রে নিরাপত্তারক্ষীকে সাদা পোশাকে থাকতে হয় এবং তিনি অস্ত্র প্রদর্শন করতে পারেন না। এ রাজ্যে এই মুহূর্তে জেড প্লাস নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের নিরাপত্তা জেড প্লাস শ্রেণিতে নেই, তাই তাঁকে নিরাপত্তারক্ষী বাইরে রাখতেই হত ভোটকেন্দ্রে প্রবেশের আগে।

কিন্তু রাজ্যের বিরুদ্ধে মুখ খুলে শুধুই রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেন রাজ্যপাল। যা পুরভোটের দিনেও করলেন ধনকড়।

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন