মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের, করলেন টুইট! পাল্টা দিলেন কুণাল

মুখোমুখি বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যেতেই পারে। এমন কথা তুলে ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন রাজ্যপাল জগধীপ ধনখড়। সেই চিঠি আবার টুইটে তুলে ধরে বার্তা দিয়েছেন ধনখড়। যদিও তৃণমূলের তরফে ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্ন ও রাজভবনের মধ্যেকার সংঘাত রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা ডেকে আনতে পারে। তাই দুই পক্ষই মুখোমুখি বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যেতেই পারে। এমন কথা তুলে ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন রাজ্যপাল জগধীপ ধনখড়। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, ‘সম্প্রতি বেশ কিছু বিষয়ে রাজ্য সরকারের কাছে তথ্য চেয়েও পাইনি। এইসব তথ্য না পেলে রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা সৃষ্টি হতে পারে। যেটা এড়িয়ে চলা আমাদের দুজনেরই সাংবিধানিক কর্তব্য। আপনার তরফ থেকে দীর্ঘদিন কোনও জবাব না পাওয়ায় আমার সব আলোচনার চেষ্টা ব্যর্থ হয়েছে। তাই আপনার কাছে আমার অনুরোধ চলতি সপ্তাহের যে কোনও দিন রাজভবনে এসে আমার সঙ্গে আলোচনায় বসুন।’ একই সঙ্গে এই বিষয়টি এদিন টুইট করে তুলে ধরেছেন রাজ্যপাল। আর সেই টুইটে তিনি জুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠির প্রতিলিপিও। আর এই নিয়েই তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠানো নিয়ে কুণাল কোনও মন্তব্য না করলেও, তাঁকে পাঠানো চিঠি প্রকাশ্যে আনায় রাজ্যপালকে এদিন কার্যত তোপ দেগেছেন তিনি। বলছেন, ‘রাজ্যপাল একটি সাংবিধানিক পদ। মুখ্যমন্ত্রীও সাংবিধানিক পদ। জগদীপ ধনকড় নামের ব্যক্তিটি সাংবিধানিক পদটির মর্যাদা ধুলোয় লুটিয়ে দিয়েছেন। সংবিধান একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে রাজ্যপালকে কাজ করার কথা বলেছে। কিন্তু উনি সেটা করছেন কোথায়। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতেই পারেন, ডেকেও পাঠাতে পারেন। তা নিয়ে আমাদের কারোর কিছু বলার নেই। কিন্তু মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠি প্রকাশ্যে টুইট করাটা অসভ্যতা। চিঠি পাঠাতেই পারেন, কিন্তু টুইট কেন করলেন? উনি কী বলতে চাইছেন উনি জমিদার? সবই তো টুইট করেন, তাহলে চিঠি দেওয়ার কী আছে। একজন রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠি প্রকাশ্যে আনছেন, এটা তাঁর রুচি। কিন্তু এটা সৌজন্যের মধ্যে পড়তে পারে না।’

উল্লেখ্য, রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বিবাদ নতুন কোনও ঘটনা নয়। তবে বিগত কয়েক বছর ধরে এই বিবাদের জেরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক কালে টুইটারে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ব্লক করে দিয়েছেন। শুধু তাই নয়, রাজ্যপালের অপসারণের দাবিতে সংসদে স্বতন্ত্র প্রস্তাবও এনেছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে রাজ্যপালের বিরুদ্ধে জনমতও গঠন করার চেষ্টা করছেন। তবে, এসবের মধ্যেও রাজ্য সরকারের বিরোধিতা চালিয়ে যাচ্ছেন রাজ্যপাল। এদিন মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠি টুইটে তুলে ধরে যেন সেই বার্তাই দিলেন তিনি। 

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ