পুলিশ সুপার ইস্যুতে রাজ্যপালকে পাল্টা টুইটে বিঁধলেন জয়প্রকাশ

রাজ্যপাল টুইটে বিঁধতে চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কিন্তু এবার তাঁকেই পাল্টা টুইটে বিঁধলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সম্ভবত রাজ্যপাল নিজেও ভাবতে পারেননি ঘরের লোকই তাঁকে এহেন আক্রমণ শানাবেন। আসলে রাজ্যপাল ভুলে গিয়েছিলেন, ইট মারলে পাটকেল খেতে হয়। জয়প্রকাশ তাঁকে মনে করিয়ে দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইট ছুঁড়লে পাটকেল খেতে হয়। এই মূল্যবান নীতি বাক্যটি ভুলে গিয়েছিলেন বাংলার রাজ্যপাল। তাই যে টুইট দিয়ে তিনি প্রতি নিয়ত রাজ্য সরকার, শাসক দল ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে চলেন, সেই টুইট অস্ত্রেই এবার তাঁকে বিঁধলেন বিজেপিরই এক নেতা। সম্ভবত বিজেপির প্রাক্তন সাংসদ তথা বাংলার বর্তমান রাজ্যপাল ঘুন্নাক্ষরেও আন্দাজ পাননি যে ঘরের অন্দর থেকেই তাঁর দিকে টুইট বাণ ধেয়ে আসবে। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে বেশ কিছু কথা বলেন। সেই ঘটনাকে শুক্রবার সকালে টুইট করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন রাজ্যপাল। নিজের টুইটে রাজ্যের আইএএস ও আইপিএস অফিসারদের সংগঠনকে ট্যাগ করে রাজ্যপাল লেখেন, ‘পুলিশের শিরদাঁড়ায় আঘাত করেছেন মুখ্যমন্ত্রী।’ সেই টুইটের জেরেই এদিন পাল্টা টুইট করে রাজ্যপালকে বিঁধেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

জয়প্রকাশ এদিন তাঁর টুইটে রাজ্যপালকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। বলেছেন, ‘রাজ্য প্রশাসনের সঙ্গে আপনার দ্বন্দ্বে রাজ্য উপকৃত হচ্ছে কি? মানুষ রাজ্যপালের কাছে আরও রাজপুরুষোচিত আচরণ প্রত্যাশা করে। টুইটার ও মিডিয়াকে ব্যবহার করে কি এই দ্বন্দ্ব মেটানো যায়? আপনার অবস্থান কি আসলে শাসক দলের প্রতিই মানুষের সহানুভূতি বাড়িয়ে দিচ্ছে না?’ ঘটনাচক্রে জয়প্রকাশ বিজেপি নেতা হলেও দল এখন তাঁকে বরখাস্ত করেছে। সেই অবস্থায় রাজ্যপালকে বিঁধে এদিন জয়প্রকাশ যে টুইট করেছেন তা কার্যত বলে দিচ্ছে, এতদিন বিজেপি যে সব বিষয়কে হাতিয়ার করে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে আক্রমণ করে গিয়েছে এবার সেই অস্ত্রেই বিজেপিকে পাল্টা বিঁধতে শুরু করে দিচ্ছেন বিজেপিরই বিক্ষুব্ধ শিবির। সন্দেহ নেই এদিন জয়প্রকাশ যে ঘটনার সূত্রপাত ঘটালেন আগামী দিনে বিজেপির বিক্ষুব্ধরা অনেক বেশি করে এই পথ অনুসরণ করবেন যা বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছে তো বটেই, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও চূড়ান্ত অস্বস্তিকর হয়ে উঠতে চলেছে।

তবে রাজ্যপালকে আক্রমণের জেরে এখন প্রশ্ন উঠে গিয়েছে, জয়প্রকাশ কী আর বিজেপিতে ফিরতে চাইছেন না? যদি সেটা হয় তাহলে তাঁর ভবিষ্যত গন্তব্য কোথায়? সেটা কী তৃণমূল? এই সব প্রশ্নের উত্তরে এদিন জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, ‘আমি বিক্ষুব্ধ বিজেপি নেতা নই। আগে বিজেপি নেতা ছিলাম। এখন রাজনৈতিক নেতা। আমি রাজ্যপালের উদ্দেশেই টুইটটা করেছি। পশ্চিমবঙ্গে এমনিতেই অনেক সমস্যা রয়েছে। তার আরেক অ্যাডেড সমস্যা হল রাজ্য রাজ্যপাল মতবিরোধ। রাজ্যপাল এই লড়াইটা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন, সেটা রাস্তার লড়াইয়ে পরিণত হয়েছে। রাজ্যপাল পদের একটা মর্যাদা থাকে। আমি দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। ছোটোবেলা থেকে বিভিন্ন রাজ্যপালের সংসর্গে আসার সৌভাগ্য রয়েছে। কিন্তু এই মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়াকে অবলম্বন করে যে ছায়াযুদ্ধ, তা একটা জায়গায় বন্ধ হওয়া প্রয়োজন। রাজ্যের মানুষ তাতে কী পাচ্ছেন? যদি রাজ্যপাল কোনও সমস্যা দেখেন, সেটাকে কীভাবে মেটানো যায়, সেটা ভাবুন। রাজ্য রাজ্যপালের ঝগড়ায় রাজ্যের মানুষের কোনও লাভ হয় না। এই কথাটা বিজেপির সহ সভাপতি থাকাকালীনও বলেছি। এখনও বলছি। এই যে মতবিরোধে রাজ্যের জনগণের কোনও লাভ নেই। এতে তিনি সংবাদ শিরোনামে আসছেন কেবল। রাজ্যপালকে নজরদারি করতে পাঠানো হয়, খবরদারি করতে পাঠানো হয় না। আর এটা তৃণমূলের কাছাকাছি আসার প্রশ্ন নয়। রাজ্যের স্বার্থে বিজেপিরও তো একই মত হওয়া উচিত। বিজেপিও তো বলে, মানুষের উর্ধ্বে দল, দলের উর্ধ্বে রাষ্ট্র। তারই তো অঙ্গ পশ্চিমবঙ্গ। এই কনফ্লিক্ট তো বিজেপিও দেখছে।’

বক্সঅফিসে সুনামি! মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকা আয় বিজয়ের ‘জন নয়গান’-এর

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

‘থালাপথি বিজয়ের পরে আপনি?’ ধনুশের রাজনীতিতে প্রবেশ নিয়ে তুঙ্গে জল্পনা

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

শুভেন্দুর দরবারে যেতেই ১২ বছরের অন্ধকার ঘুচল পুরুলিয়ার তফশিলি পরিবারে

বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথম খোলাচিঠি মেসিদের কোচের, কি লিখলেন?