শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির জিৎ, বিজেপিতে যোগ দিচ্ছেন টলিউডের ‘বস’?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার রাজনৈতিক পালাবদলের আবহে এবার জোর চর্চায় টলিউড সুপারস্টার জিৎ। দীর্ঘদিন ধরেই রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখা এই অভিনেতাকে হঠাৎই দেখা গেল ব্রিগেডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে। আর তারপর থেকেই টলিপাড়া থেকে রাজনৈতিক মহল,  সর্বত্রই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে কি এবার গেরুয়া শিবিরের দিকেই ঝুঁকলেন টলিউডের ‘বস’?

পঁচিশে বৈশাখের সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ বাংলার প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে ছিল ব্যাপক উৎসাহ। সেখানেই বাংলায় শপথবাক্য পাঠ করে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি কোন কোন তারকা উপস্থিত থাকবেন, তা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। আর সেই তালিকায় আচমকাই উঠে আসে জিতের নাম। সাদা পাঞ্জাবি, চোখে রোদচশমা এবং কড়া নিরাপত্তার মধ্যে এদিন ব্রিগেডে প্রবেশ করতে দেখা যায় অভিনেতাকে। রাজনীতির মঞ্চে তাঁকে সচরাচর দেখা যায় না বললেই চলে। টলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন বিতর্ক, ফেডারেশন বা ফোরামের বৈঠক- সব ক্ষেত্রেই বরাবর নিজেকে গুটিয়ে রেখেছেন তিনি। এমনকী রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে বহু বিতর্ক তৈরি হলেও প্রকাশ্যে কখনও কোনও পক্ষ নিতে দেখা যায়নি জিৎকে।

আরও পড়ুনঃ  শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় পর ৬০০০ লাড্ডু বিলি হল ঝাড়গ্রামে, উৎসবের মেজাজ জঙ্গলমহলে

তাই তাঁর এই উপস্থিতি ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। এর আগেও বাংলায় বিজেপির উত্থান নিয়ে শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন অভিনেতা। ফলে অনেকের মতে, ব্রিগেডে তাঁর উপস্থিতি নিছক সৌজন্য নয়, বরং রাজনৈতিক অবস্থানেরই ইঙ্গিত।যদিও অভিনেতার তরফে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে বাংলা বিনোদন জগত থেকে রাজনীতির ময়দানে পা রাখার নজির নতুন নয়। দেব, সোহম, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় কিংবা লকেট চট্টোপাধ্যায়- টলিপাড়ার একাধিক পরিচিত মুখ ইতিমধ্যেই সক্রিয় রাজনীতিতে নাম লিখিয়েছেন। এবার সেই তালিকায় কি যোগ হতে চলেছে জিতের নামও? জল্পনা কিন্তু ক্রমেই বাড়ছে। শপথগ্রহণ অনুষ্ঠানে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন টলিউডের আরেক অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,  এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা শঙ্কর, অজয় পণ্ডিত সহ অনেকেই।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো