রাজ্য সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধংদেহী’ মেজাজে স্বঘোষিত ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : চাকরি ফেরৎ দিতে হবে। না হলে প্রাণ ত্যাগ না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে এমনই হুঁশিয়ারি দিয়েছেন স্বঘোষিত ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরা। তাঁদের প্রশ্ন, যাঁরা অন্যায় করেছেন তাঁদের লজ্জা হচ্ছে না? তাঁরা কী ব্যবস্থা নিয়েছে চাকরিহারাদের জন্য? শিক্ষকদের বার বার ফিরিয়ে দেওয়া হচ্ছে। যেকোনও মূল্যে চাকরি ফিরিয়ে দিতে হবে। খুব গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এত গরমে সেটাই স্বাভাবিক। কিন্তু কোনওভাবেই চাকরি না পাওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না তাঁরা।

তাঁদের কথায়, রাজ্য সরকার কী কী আইনি পদক্ষেপ নিয়েছে ? অসহায় শিক্ষকদের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সবকিছুর সদুত্তর চাই। তা না পাওয়া পর্যন্ত ঘেরাও চলবে। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীকে সাংবাদিক সম্মেলন করে জানাতে হবে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘেরাওর সঙ্গে শুক্রবার গণ কনভেনশনের ডাক দিয়েছেন তাঁরা। বিকেল ৪টে নাগাদ বিভিন্ন সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা এই গণ কনভেনশনে যোগ দেবেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর প্রয়োজন রয়েছে।

চাকরিহারা শিক্ষকদের অভিযোগ, বিকাশ ভবনের ভিতরে বসে থাকা আধিকারিকরা রয়েছেন, তাদের দুর্নীতির কারণেই চাকরি গিয়েছে। বিকাশ ভবনকে দুর্নীতির আঁতুড়ঘর বলে কটাক্ষ করেছেন চাকরিহারাদের একাংশ। তাঁদের কথায়, রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে এসে ঠেকেছে। যোগ্যদের চাকরি গিয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাবে।

বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। সময় মেনে অভিযান শুরু হয়। বেলা যত বেড়েছে বিক্ষোভের ঝাঁঝও বেড়েছে। বিকাশ ভবনের সামনে জড়ো হয়েছে শয়ে শয়ে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী। বিকাশ ভবনের গেট ভেঙে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গেলে চাকরিহারারা বচসায় জড়িয়ে পড়েন।

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড