বিকাশ ভবনের সামনে ফের উত্তেজনা, অশান্তি এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় কয়েক মাস হয়ে গিয়েছে এখনও সমস্যার সমাধান হয়নি চাকরিহারাদের। এসএসসি কাণ্ডের জেরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ করতে দেখা গিয়েছে তাঁদের। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনেও বিক্ষোভ করতে দেখা গিয়েছে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। এবার শুক্রবার সকালেও একই রূপ দেখা গেল ওই এলাকায়।

চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক- শিক্ষিকারা রাতভর বিকাশ ভবনের সামনে অবস্থান করেছিলেন। তাঁরা আন্দোলন করে জানান, যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ বিক্ষোভ তোলা হবে না। কিন্তু রাত পোহানোর পরেও চাকরিহারারা বিক্ষোভ চালিয়ে যায়। এমনকী, পুলিশ বিকাশ ভবন চত্বর যে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল তাও ভাঙার চেষ্টা করে চাকরিহারাদের একাংশ।

সুপ্রিম কোর্টের নির্দেশে, এসএসসি’র ২০১৬ সালের প্যানেলে দুর্নীতির খবর পাওয়ায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা চাকরিচ্যুত হন। এই বিষয় আদালত জানায়, যাঁদের চাকরি বাতিক করা হয়েছে তাঁদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কমিশন। এই দুর্নীতির বিষয় সামনে আসতেই বহু ‘যোগ্য’ শিক্ষক এবং শিক্ষাকর্মীরও চাকরি হারিয়েছেন। সেই সমস্ত ‘যোগ্য’রাই এই আন্দোলনে অংশগ্রহণ করে।

‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের’ সদস্যরা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেন। নির্দেশ অনুযায়ী সেই সময় থেকেই শুরু হয় জমায়েত। চাকরিহারাদের জমায়েত বিকাশ ভবনে প্রবেশ করার চেষ্টা করতেই শুরু হয়ে যায় অশান্তি ও বিশৃঙ্খলা। এমনকী তাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয় পুলিশি ব্যারিকেড ভাঙার। এই নিয়ে পুলিশের রীতিমতো ধস্তাধস্তির পরিবেশ তৈরি করে ফেলেন চাকরিহারারা। চাকরিহারাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে তাঁদের আশ্বাস না-দিলে এই অবস্থান বিক্ষোভ তোলা হবে না। অন্যদিকে, আন্দোলনকারীদের কাটকাতে রাতে পুলিশ লাঠিচার্জ করে করতে শুরু করে। এমনকী পুলিশের লাঠির আঘাতে বেশ কিছু জন চাকরিহারা মাথাও ফেটে যায় বলে অভিযোগ। তার পর থেকে তাঁরা বিকাশ ভবনের কিছুটা দূরে গিয়ে তাঁদের আন্দোলন চালিয়ে যান।

বৃহস্পতিবার রাতে পুলিশের লাঠিচার্জকে কেন্দ্র করে ফের শুক্রবার সকাল থেকে প্রতিবাদ শুরু করে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তাঁরা জানিয়েছেন, পুলিশের এই ‘নির্মম’ অত্যাচারের বিরুদ্ধে শুক্রবার ধিক্কার দিবস পালন করবেন। রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজগুলিতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান ‘যোগ্য’ চাকরিহারারা। তার পাশাপাশি, বিকেলে বিকাশ ভবনের সামনে গন কনভেনশনেরও ডাক দেওয়া হয়েছে।

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ