নতুন করে সেজে উঠছে জোকায় বাস টার্মিনাস

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন করে ঢেলে সাজানো হচ্ছে জোকার বাস টার্মিনাস। জোকা ট্রাম ডিপোকে বাস ডিপোয় বদলে ফেলে আধুনিকিকরণের কাজ অনেক আগেই শুরু হয়েছিল। এবার দ্বিতীয় দফায় সম্প্রসারণের পরিকল্পনা শেষ করে ফেলল রাজ্য পরিবহণ নিগম।

আপাতত জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে। তবে কিছুদিনের মধ্যেই মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। মনে করা হচ্ছে, মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে জোকা এলাকায় যান চলাচলের চিত্রই পাল্টে যাবে। শুধু মেট্রো পরিষেবাই নয়, মাঝেরহাটে শিয়ালদহ-বজবজ শাখার রেলস্টেশনও রয়েছে। পাশাপাশি এই স্টেশনে চক্ররেলও এসে মিশেছে। এই কথা মাথায় রেখেই এবার জোকা বাস টার্মিনাসকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছে।

রাজ্য পরিবহণ নিগমের এক আধিকারিক জানান, প্রথম দফার কাজের জন্য ১ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। সেইসময় ডিপো ঢেলে সাজানো হয়েছিল। এবার নিগম ৪০টি মাঝারি মাপের নন এসি বাস আনিয়েছে। প্রতিটি বাসে ৩৪ জনের বসার ব্যবস্থা রয়েছে। প্রতিটি বাসের দাম ১৯ লাখ টাকারও বেশি। নতুন এই সব বাস পথে নামলে এই জোকা এলাকায় গণপরিবহণ ব্যবস্থা অনেকটাই পাল্টে যাবে। অনেকের মতে, মেট্রো পরিষেবা তারাতলা পর্যন্ত চলার ফলে যাত্রীদের একটা বড় অংশই অসুবিধায় পড়েছেন। তবে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলে নিত্যযাত্রীদের অনেক সমস্যাই মিটে যাবে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর