জোকার ইএসআই হাসপাতালের ক্যান্টিনের বাইরে থেকে উদ্ধার ব্যাগ ভর্তি মাংসপিণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: জোকার ইএসআই হাসপাতালে ক্যান্টিনের বাইরে ব্যাগের ভেতর মাংসপিণ্ড উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ছুটে যায় ফরেনসিক বিশেষজ্ঞ ও ঠাকুরপুকুর থানার অফিসাররা। ওই মাংসপিণ্ড পশুর নাকি মানবদেহের তা তদন্ত করতে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হবে পুলিশ। জানা গিয়েছে শুক্রবার সকালে ইএসআই হাসপাতালের(ESI Hospital) ভেতরে ক্যান্টিনের লাগোয়া এলাকায় রোগীর পরিবারের সদস্যরা দেখতে পান একটি ব্যাগ নিয়ে টানাটানি করছে কয়েকটি কুকুর(Dog)।

তাদের সন্দেহ হয় এরপর তারা গিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে ওই ব্যাগটি খুললে দেখে তার মধ্যে রয়েছে বেশ কয়েকটি মাংসপিণ্ড। সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ ঠাকুরপুকুর থানায় খবর দেয় পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসে ব্যক্তিকে ভালো করে পরীক্ষা করে তারপর ফরেনসিক বিশেষজ্ঞদের ডেকে মাংসপিণ্ড সহ এই ব্যক্তি ময়না তদন্তের জন্য ঠাকুরপুকুর মর্গে পাঠায়। হাসপাতাল চত্বরে ব্যাগের মধ্যে মাংসপিণ্ড কোথা থেকে এলো তা জানতে ঠাকুরপুকুর থানার পুলিশ তদন্ত করছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

একই সঙ্গে ওই হাসপাতালে চত্বরে থাকা সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই গুলি ছাগলের মাংস হতে পারে। অপেক্ষায় এখন ময়না তদন্তের রিপোর্ট আসার জন্য। তবে এই ধরনের ঘটনায় ফের জোকা হাসপাতালের ভেতরে চত্বরে নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এখন ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এই ঘটনার নেপথ্যে কে বা কারা ছিল তা আরো জোরদার ভাবে খতিয়ে দেখবে ঠাকুরপুকুর থানার(Thakurpukur P.S.) পুলিশ।

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের