বেহালাবাসীর জন্য সুখবর! আগামী শনিবার উদ্বোধন জোকা–তারাতলা মেট্রোর

দীর্ঘ প্রতীক্ষার অবসান। মেট্রো রেল সূত্রে খবর, আগামী ১৭ ডিসেম্বর জোকা-তারাতলা (Joka Taratala Metro) রুটে মেট্রোর উদ্বোধন করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে চালু হতে চলেছে জোকা-তারাতলা (Joka Taratala Metro) মেট্রো। মেট্রো রেল সূত্রে খবর, আগামী ১৭ ডিসেম্বর শনিবার এই রুটের মেট্রোর উদ্বোধন করা হবে। উদ্বোধনের একদিন পর সোমবার থেকে চালু হবে যাত্রী পরিষেবা।

এর আগে গত নভেম্বর মাসে জোকা তারাতলা মেট্রো রুটে ট্রেন চলাচলে ছাড়পত্র দেয় রেলওয়ে সেফটি কমিশন (Railway Safety Commission)। ওই মাসে এই রুটের পরিকাঠামো খতিয়ে দেখেন রেলওয়ে সেফটি কমিশনার আব্দুল লতিফ খান। রেলওয়ে সেফটি কমিশনের তরফে সরেজমিনে খতিয়ে দেখার পর ছাড়পত্র দেওয়া হয়। জোকা-তারাতলা (Joka Taratala Metro) রুটের সব মেট্রো স্টেশন, কন্ট্রোল প্যানেল, প্ল্যাটফর্ম, রেলপথ-সহ মেট্রো পরিষেবার যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখা হয়।

চলতি বছরে দুর্গা পুজোর আগে জোকা-তারাতলা মেট্রো লাইনে সাড়ে ৬ কিলোমিটার পথে ট্রায়াল রান করেছে মেট্রো কর্তৃপক্ষ। গত ১৬ সেপ্টেম্বর সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টা বেগে মেট্রো ছোটানো হয়েছিল এই রুটে। জোকা-তারাতলা মেট্রো রুটে মোট ছটি স্টেশন রয়েছে। সেগুলি যথাক্রমে জোকা, ঠাকুরপুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। মেট্রো রেল সূত্রে খবর, স্বাভাবিক গতিতে মেট্রো ছুটলে জোকা থেকে তারাতলা যেতে সময় লাগবে ১৮ থেকে ১৯ মিনিট। এই রুটে ন্যূনতম ভাড়া থাকছে ৫ টাকা। আর সর্বাধিক ভাড়া ২০ টাকা। মাঝামাঝি যাতায়াতের জন্য ভাড়া থাকছে ১০ টাকা।

২০১০ সালে ভারতের রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় জোকা-তারাতলা মেট্রো প্রকল্প ঘোষণা করেন। সেই ঘোষণার ১২ বছর পর অবশেষে চালু হতে চলেছে যাত্রী পরিষেবা। জোকা তারাতলা মেট্রো পরিষেবা চালু হলে বেহালাকে যানজট থেকে মুক্ত করা যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা