আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আদালতে ফের অরুণাভ ঘোষকে তোপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি: দ্বন্দ্ব যেন থামতেই চাইছে না কিছুতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও আইনজীবী অরুণাভ ঘোষের মধ্যে! সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আইন সম্পর্কে কিছু জানেন না বলে আক্রমণ শানিয়েছিলেন আইনজীবী অরুণাভ ঘোষ। শুক্রবার ফের এই বিষয়টি নিয়ে সরগরম হয়ে উঠল কলকাতা হাইকোর্টের এজলাস। এদিন নিজের ‘গুরুদেবে’র নাম উল্লেখ করে অরুণাভ ঘোষকে পালটা জবাব দিলেন বিচারপতি।

শুক্রবার কলকাতা হাইকোর্টের এজলাসে আইনজীবী অরুণাভ ঘোষের উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমায় বলা হচ্ছে আমি আইন জানি না। আমার গুরুদেব আইনজীবী সলিল গঙ্গোপাধ্যায়। আমি তাঁর কাছ থেকেই শিখেছি।’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘এখন অনেকেই ১৭(সি) ও ১৬৫ আইনের ধারা নিয়ে অনেকেই জানে না। এই আইন দু’টি আমি বিচারের ক্ষেত্রে ব্যবহার করেছি। কিন্তু আমায় কেউ দেখাতে পারেননি ওই দু’টি আইন আমি ভুলভাবে ব্যবহার করেছি।’ তিনি আরও দাবি করেন, ‘ন্যাচারাল জাস্টিস নিয়ে সবাই চিৎকার করে কিন্তু ন্যাচারাল জাস্টিসের প্রকৃত বাস্তবায়ন সম্পর্কে জানে না। ৪ বছরে ৯৫ জাজমেন্ট দিয়েছি।’

শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনজীবীর অভিযোগের কথা উল্লেখ করে আরও বলেন, ‘যিনি বলছেন আমার কোনও জাজমেন্ট নেই তিনি নিজেই আমার জাজমেন্ট দেখিয়ে নির্দেশ নিয়ে গিয়েছেন। অস্বায়ী চাকরির মামলায় অর্ডার নিয়ে গিয়েছেন। আর বাইরে জেনে বুঝে মিথ্যা বলছে। আদালতে এসে বলছে আমার জাজমেন্ট নেই। একজন বিচারপতি প্রকাশ্যে কিছু বলতে পারে না। যা বলার আদালতেই বলেন। আমার সঙ্গে অরুণাভ ঘোষের কোনও শত্রুতা নেই। আমি এজলাসে মতানৈক্য মিটিয়ে নিয়েছিলাম। কিন্তু জানি না কেন উনি বাইরে তারপরেও আমার সম্পর্কে বলে বেড়াচ্ছেন। আমি বিষয়টা পর্যবেক্ষণ করছি। দেখি কি করা যায়। এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।’

প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ‘আইনের এবিসিডি জানেন না’ বলে আগেই কটাক্ষ করেছিলেন আইনজীবী অরুণাভ ঘোষ। তাঁর পালটা অরুণাভ ঘোষকে ‘রুল জারি করে জেলে ঢোকানো’র হুমকিও দিয়েছিলেন বিচারপতি। ফের একবার সেই বিষয়টি নিয়ে বিচারপতি বিঁধলেন আইনজীবীকে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, মিলবে মমতা–অভিষেকের গাইডলাইন

প্রচারের শেষবেলায় কল্লোলিনী ভাসল জনসুনামিতে, পায়ে হেঁটে–মোটরবাইকে চড়ে রাজপথে মমতা

জগদ্দলে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে বোমা – গুলি চালাচ্ছে, মন্তব্য ফিরহাদের

কংগ্রেস ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়াই সম্ভব নয়, মমতাকে বার্তা কানহাইয়া কুমারের

রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তের চাকরির মেয়াদ ৬ মাস বাড়িয়ে দিল কেন্দ্র

দ্বিতীয় দফার আগে ‘জিরো টলারেন্স’, ৩৬ ঘণ্টায় মধ্যে গ্রেফতার ১৫৪৩ দুষ্কৃতী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ