কার্নিশ থেকে আচমকা ঝাঁপ পরীক্ষার্থীর, শোরগোল বিকাশ ভবনে

Share:

নিজস্ব প্রতিনিধি: সল্টলেকে বিকাশ ভবন এর ভিআইপি গেটের ভেতর দিয়ে ঢুকে উপর থেকে কার্নিশ থেকে ঝাঁপ দিলেন এক পরীক্ষার্থী। পাঁচ তলার খোলা জানালা থেকে কার্নিশ বেয়ে নেমে ঝাঁপ দেয়। সেই পরীক্ষার্থী পায়ে চোট পেয়েছেন। এদিকে যে চাকরি প্রার্থীরা বিকাশ ভবনে বিক্ষোভ দেখা ছিলেন তারা ওই পরীক্ষার্থীকে আটক করে। কিন্তু ওই পরীক্ষার্থী কোন পরীক্ষার রেজাল্ট জানতে বিকাশ ভবনে এসেছিলেন তা তিনি পরিষ্কার করে বলতে পারেননি। ওই আহত পরীক্ষার্থীর দাবি, সে একসময় পরীক্ষা দিয়েছিল। তার বাড়িতে মা অসুস্থ। তাই সে ওই পরীক্ষার ফলাফল জানতে পারে নি। তা জানতেই সে বিকাশ ভবনে এসেছিল।

কিন্তু সেখানে যে চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের দাবি আইডেন্টিটি কার্ড না দেখে বিকাশ ভবনের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। কি করে ওই পরীক্ষার্থী কোন পরিচয় পত্র না দেখিয়ে বিকাশ ভবনের ভেতরে পাঁচ তলা পর্যন্ত চলে গেলেন তা নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। ওই পরীক্ষার্থীকে আটকে রাখেন বিক্ষোভরত চাকরিপ্রার্থীরা। তারা দাবি করেন, যতক্ষণ না ওই পরীক্ষার্থী সঠিক বাড়ির ঠিকানা জানাবে বা পরিচয় নিজের বলবে ততক্ষণ তাকে তারা আটকে রাখবে।

এই ঘটনায় নতুন করে বিকাশ ভবন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ওই পরীক্ষার্থী ঠিক কোন পরীক্ষার ফলাফল জানতে এদিন বিকাশ ভবনে এসেছিল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। ওই পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই বিকাশ ভবন চত্বরে চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে বিকাশ ভবনের মূল গেট দীর্ঘক্ষণ অবরুদ্ধ ছিল।

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ