নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এমন মামলা ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, মামলাটির সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। তাই এটি জনস্বার্থ মামলা হিসাবে বিবেচনা করা উচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের স্কুলে স্কুলে শিক্ষক-শিক্ষিকা পদের ক্ষেত্রে নিয়োগ নিয়ে দুর্নীতির(School Teacher Recruitment Scam) মামলায় হাজার হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি কেড়ে রাজ্য তথা দেশের আলোচনার শীর্ষে উঠে এসেছিলেন কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Gangopadhay)। এদিন অর্থাৎ সোমবার মকরসংক্রান্তির দিন তিনি এক অনন্য নজীর গড়লেন। নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নয় প্রাথমিকের এমন একটি মামলা এদিন ছেড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাটি তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানমের কাছে ফেরত পাঠিয়েছেন যাতে তিনি সেই মামলাটি নিজে শোনেন বা অন্য কোনও বিচারপতির কাছে তা পাঠান শুনানির জন্য।

এদিন যে মামলার ক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছে সেটি পঞ্চম শ্রেণিকে পুরোপুরি ভাবে প্রাথমিকে অন্তর্ভুক্ত করা সংক্রান্ত মামলা। মামলাকারী বিদেশ গাজীর বক্তব্য, পঞ্চম শ্রেণিকে পুরোপুরি ভাবে প্রাথমিকে অন্তর্ভুক্ত করা হোক। রাজ্যের অনেক হাইস্কুলে পঞ্চম শ্রেণিকে পড়ানো হয়। যদিও প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের প্রাথমিক স্কুলের পড়ুয়া হিসাবে ধরা হয়। সেই মামলার এদিন শুনানির জমাই উঠেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।

শুনানিকালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, এর সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। প্রাথমিকের ওই মামলার সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। তাই মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে শুনানি করা উচিত। এই মামলায় রাজ্য সরকারের নীতি জড়িয়ে রয়েছে। তাই এটি জনস্বার্থ মামলা হিসাবে বিবেচনা করা উচিত। তাই মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উপযুক্ত। 

উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সেই মামলা শুনতে রাজী হয়েছে সুপ্রিম কোর্ট(Supreme Court)। আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া একটি রায়ের ওপর স্থগিতাদেশও দিয়েছে সুপ্রিম কোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেন মেধাতালিকা প্রকাশ করে। সেই নির্দেশের ওপরেই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ