কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনে প্রার্থীর নাম শুক্রবার রাতে ঘোষণা করল জাতীয় কংগ্রেস। দলের পক্ষে এআইসিসি’র(AICC) সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানান ,কালীগঞ্জের উপ-নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়াই করবেন সংখ্যালঘু প্রার্থী কাবিল উদ্দিন শেখ(Kabil Uddin Shaikh)। ইতিমধ্যে ঐ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদে । ওই বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু ভোটের দিকে নজর শাসক ও বিরোধী উভয় দলেরই। ফলে সেখানে তৃণমূলের পর এবার কংগ্রেসও উপনির্বাচনে সংখ্যালঘু প্রার্থীর নামেই সবুজ সংকেত দিয়েছে। এদিকে,বিপুল কর্মী সমর্থক নিয়ে বাদ্যযন্ত্র সহ শোভাযাত্রা সহকারে শুক্রবার দুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ(Alifa ahamed)।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার দুপুর দেড়টা নাগাদ পলাশি মোড় থেকে হুড খোলা গাড়ি চেপে দেবগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান, করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস(Minister Ujjal Biswas) সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কয়েক হাজার কর্মী সমর্থক। বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা নিয়ে এগিয়ে যান দেবগ্রামের কালীগঞ্জ ব্লকের বিডিও(BDO) অফিসের দিকে। দেবগ্রাম থেকে পায়ে হেঁটেই বিডিও অফিসের দিকে যান তৃণমূল প্রার্থী। সেখানে নির্বাচনী আধিকারিকের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। জানা গেছে, বাবার হাত ধরে রাজনীতির ময়দানে হাতে খড়ি তার । কালীগঞ্জের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকা হাতের তালুর মত চেনেন তিনি ছোট থেকেই। বিভিন্ন মিটিং মিছিলের যাওয়া আসা ছিল বাবার সঙ্গে।

আর সেখান থেকেই রাজনৈতিক অভিজ্ঞতা সঞ্চয় আলিফা আহমেদের। তিনি পেশায় বেসরকারি সংস্থার কর্মী হলেও রাজনীতিতে আসক্তি তার রক্তে। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের জয়ী আসনে তার কন্যা আলিফা আহমেদের উপরেই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। নাম ঘোষণা হতেই এলাকায় শুরু করেছেন প্রচার। শুক্রবার দেবগ্রাম বিডিও অফিসে বিশাল মিছিল করে তৃণমূল কংগ্রেসের নেতা , কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন আলিফা আহমেদ। নিজের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত তিনি। বাবার দেখানো পথেই সাধারণ মানুষের জন্য সেবা করতে রাজনৈতিক দিশা নিয়ে এগোতে চান তৃণমূল প্রার্থী।

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়