কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতা হারানোর পর আগামিকাল শুক্রবারই (১১ সেপ্টেম্বর) কলকাতার বাইরে প্রথম সভা করার কথা ছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই সভা হচ্ছে না। সভার দিন পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সদ্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়া রবীন্দ্র ঘুঘে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। আগামিকাল বেলা বারোটা নাগাদ মামলার শুনানি রয়েছে। ওই শুনানির উপরেই নির্ভর করছে, আদৌ মমতা মাহেশের সভা করতে পারবেন কিনা।

শ্রীরামপুরের মাহেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল ও সভার জন্য পুলিশ অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কালীঘাট তৃণমূলের নেতা তথা চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়ে শুক্রবার মাহেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করার অনুমতি দেন। বিচারপতি জানিয়ে দেন, মাহেশের জগন্নাথদেব স্নানপিঁড়ি ময়দানে সভা করতে পারবেন মমতা। তবে ২,০০০ লোকের বেশি জমায়েত যেন না হয়।

বিচারপতি ভট্টাচার্যের সভাস্থল ব্যবহারের অনুমতি নিয়েই ব্যাখ্যা চেয়ে দুপুরেই প্রধান বিচারপতি ঘুগে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য। তিনি সওয়ালে বলেন, ‘ওই মাঠটি ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। এখন রাজনৈতিক সভার জন্য কোনও ব্যক্তিকে জোর করতে পারে না পুলিশ।  ব্যক্তিগত সম্পত্তির বিষয়টি থেকে পুলিশকে নিষ্কৃতি দেওয়া হোক। অথবা, অন্য কোনও জায়গায় কর্মসূচি করা হোক।’ রাজ্যের সুরে সুর মেলায় মাহেশের ওই মাঠটির মালিকপক্ষও। তাদের বক্তব্য, ওই জমি ধর্মীয় এবং সাংস্কৃতিক কাজে ব্যবহার করতে দেওয়া হয়। রাজনৈতিক কর্মসূচিতে তারা ওই জমি দিতে ইচ্ছুক নয়।’ বিকেলে শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কালীঘাট তৃণমূলের কর্মসূচি পিছিয়ে দেওয়ার নির্দেশ দেয়।

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর