‘অভিষেকের আইনজীবী কে?’ বিচারপতির প্রশ্নেই এজলাসে থতমত কল্যাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেকের সঙ্গে দুরত্ব কি সত্যিই মিটেছে? কলকাতা হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্য ঘিরে ফের জোর চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। কয়েক সপ্তাহ আগেই প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে দলের অন্দরে আলোড়ন ফেলেছিলেন কল্যাণ। পরে অবশ্য অভিষেক তাঁকে ‘পিতৃতুল্য’ বলায় কার্যত গলে গিয়েছিলেন কল্যাণ। কিন্তু শুক্রবার অর্থাৎ আজ কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানিতে কল্যাণের অবস্থান নতুন করে প্রশ্নের জন্ম দিল।

শুক্রবার কলকাতা হাইকোর্টে ২০২৫ সালের ২১ জুলাইয়ের শহিদ দিবসের কর্মসূচিকে ঘিরে দায়ের হওয়া আদালত অবমাননার মামলার শুনানি হয়। অভিযোগ, আদালতের নির্দেশ সত্বেও ধর্মতলায় রাস্তা আটকে সভা করা হয়েছিল। সেই অভিযোগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। শুনানির সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করতে চান। তখন বিচারপতি জানতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কে উপস্থিত থাকবেন? এই প্রশ্নে কিছুটা অস্বস্তিতে পড়েন কল্যাণ। আদালত জানিয়ে দেয়, যদি তাঁর হয়ে কোনও আইনিজীবী উপস্থিত না থাকেন, তাহলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। 

আরও পড়ুন: পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

উল্লেখযোগ্য বিষয়, এই মামলায় অ্যাডভোকেট-অন-রেকর্ড হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দু’জনের পক্ষেই ওকালতনামা জমা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফলে আদালতে তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। এই ঘটনাকে ঘিরে ফের সামনে চলে এসেছে গত ১১ জুনের বিতর্ক। সেদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর হয়ে আদালতে সওয়াল করার আগের রাতেই হঠাৎ আইনজীবী বদলের সিদ্ধান্ত নেন এবং মেসেজ করে জানিয়ে দেওয়া হয় সিদ্ধান্তের কথা। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন কল্যাণ। তিনি জানান, অভিষেক তাঁর সন্তানের মতো এবং ভুল স্বীকার করলে তাঁর আর কোনও ক্ষোভ থাকে না। কিন্তু শুক্রবারের আদালতের ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠেছে, আদৌ কি মাফ করে দিতে পেরেছেন অভিষেককে? নাকি সত্যিই অভিষেকের মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন কল্যাণ? এদিন মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষকে হলফনামা জমা দিতে হবে। এরপর মামলাকারীকে আরও দু’সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা দাখিল করতে বলা হয়েছে। আগামী ১৭ অগাস্ট মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।

ছাতা রেডি রাখনু! বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, কলকাতা-সহ ৩ জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস

জিও আনল ১৯৯-এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান! প্রতিদিন ১.৫GB ডেটা সহ যে সুবিধাগুলি পাবেন…

ঘুরতে যাওয়ার আগে জিনস ধোয়া হয়নি? জেনে নিন জল ছাড়াই ধোয়ার ৬ কৌশল

শরীর সুস্থ রাখতে চাইলে সকালে উঠে চা-কফি খাবেন না, নয়তো বড় বিপদ

আজ বড় সুসংবাদ পাবেন, ভ্রমণে সতর্কতা অবলম্বন করতে হবে, ব্যবসায় বিনিয়োগ ভেবেচিন্তে করুন

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান