পুলিশি তদন্তে ফের আস্থা প্রকাশ কসবাকাণ্ডের নির্যাতিতার পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি : পুলিশি তদন্তে ফের আস্থা প্রকাশ কসবাকাণ্ডের নির্যাতিতার পরিবারের। কলকাতা পুলিশ সঠিক পথেই তদন্ত করছে। তাঁদের ওপর সম্পূর্ণ ভরসা রয়েছে। বৃহস্পতিবার এই ঘটনার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেখানেও কলকাতা পুলিশে তদন্তে আস্থার কথা জানিয়েছে নির্যাতিতার পরিবার। এদিন আদালতে নির্যাতিতার আইনজীবী জানিয়েছেন, সিটের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে।

ওই ছাত্রীর পরিবার জানিয়েছেন, পুলিশ অত্যন্ত তৎপর হয়ে ব্যবস্থা নিয়েছে। অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নিয়েছে পুলিশ. মাত্র ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। এর আগেওর তিনি জানিয়েছিলেন, সিবিআই তদন্ত তিনি চাননা। কলকাতা পুলিশের ওপরে তাঁরা আস্থা আছে। ফের সেই কথাই আরও একবার বললেন তিনি।

কসবা কাণ্ডে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী বৃহস্পতিবার এর মধ্যে রিপোর্ট দেবে রাজ্য। কসবা কাণ্ডে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করেছে আদালত। কসবার ল কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজ্যের বিস্তারিত রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। পাশাপাশি ওই কলেজ কর্তৃপক্ষকে নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে হলফনামার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনায় তদন্ত কতটা এগিয়েছে, সেই সংক্রান্ত সমস্ত রিপোর্টও জমা করতে হবে। আগামী শুনানিতে জমা দিতে হবে রাজ্যকে। আগামী ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। সেইদিনই সব রিপোর্ট জমা করতে হবে।একাধিক প্রশ্নও উঠেছে এদিন। কলেজের সময়সীমা শেষ হওয়ার পরেও কেন কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন ? আগে অভিযোগ জানানো হলেও কলেজ কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নেয়নি? সিসিটিভি বা অন্য নজরদারির ব্যবস্থা কেন করা হয়নি? অনধিকার প্রবেশ আটকাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছে আদালত। কেস ডায়রি তলব করেছে কলকাতা হাইকোর্ট।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল