কসবায় দিদির দেহ আগলে বসেছিলেন বোন, পুলিশ এসে উদ্ধার করল পচা গলা দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: দিদির দেহ আগলে রেখেছেন বোন। রবিনসন স্ট্রিটের ছায়া এবার কসবার হালতুর পরেশ মজুমদার রোডে।রবিনসন স্ট্রিটের ছায়া এবার কসবার(Kasba) পরেশ মজুমদার রোডে। বেশ কয়েকদিন ধরে দিদির দেহ আগলে রেখেছিলেন বোন।এমনই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। ৭৭ বছরের মৃত মহিলার নামপূরবী নস্কর। দোতলায় থাকতেন দিদি ও বোন। একতলায় ভাই থাকেন। স্থানীয়দের দাবি, সোমবার বোন এসে ভাইয়ের কাছে খেতে চান। বোনের কাছ থেকে দিদির মৃত্যুসংবাদ পান ভাই। এরপর কসবা থানার (Kasba P.S.)পুলিশ এসে ঘর থেকে দিদির পচাগলা দেহ উদ্ধার করে।

কয়েকদিন আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে প্রাথমিক তদন্তে অনুমান। পুলিশ পরিবারের অন্যান্য সদস্যদের জেরা করছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, কসবায় দুই বোন অবিবাহিত। ছোট বোনের বয়স ৬৫ বছর। দুই বোন মানসিক রোগী। পুলিশ মৃত উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃতদেহ ময়না তদন্ত হওয়ার পর মঙ্গলবার বিকেলে চিত্ত সম্পন্ন করার জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ওই পরিবারের সদস্যরা পাড়া-প্রতিবেশীদের সঙ্গে খুব একটা কথা বলে না। মৃত্যুর পরেও মৃতদেহ আগলে বসে থাকার ঘটনা শহর শহরতলীতে বেড়েই চলেছে।

এ বিষয়ে মনস্তত্ত্ববিদদের অভিমত, আর্থিক অনটন একাকী জীবন যাপন এই ধরনের মানসিকতা গড়ে তুলছে। একাকী দীর্ঘদিন থাকার ফলে বাইরের জগতের সঙ্গে তাদের ব্যবধান বাড়ছে। পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজনদের থেকে দূরে সরে গিয়ে নিজেকে আর পার্শ্ববর্তী যে থাকছেন তাকে ঘিরে তৈরি হচ্ছে এক পৃথক জগৎ। যার দরুন মৃত্যুর মতো বেদনাদায়ক ঘটনা তাদের মানসিকতাকে টলাতে পারছে না।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির