সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার পরিচিত বাঙালি খাবারের রেস্তরাঁগুলির মধ্যে অন্যতম কস্তুরী। শহরের বিভিন্ন প্রান্তে এই রেস্তরাঁর শাখা রয়েছে। তবে এবার খাদ্য সুরক্ষা সংক্রান্ত বিধি না মানার অভিযোগে গড়িয়ার কস্তুরী রেস্তরাঁর শাখাটি বন্ধ করে দিল খাদ্য সুরক্ষা দফতর।ৎ

জানা গিয়েছে, কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকেরা শহরের বিভিন্ন হোটেল ও রেস্তরাঁয় পরিদর্শন চালাচ্ছেন। সেই অভিযানের অংশ হিসাবেই গড়িয়ার কস্তুরী রেস্তরাঁয় পৌঁছন তাঁরা। সেখানে খাবার তৈরি ও সংরক্ষণের ব্যবস্থা, রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়মকানুন খতিয়ে দেখা হয়। পরিদর্শনে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসার পরেই ওই শাখাটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, দুর্গাপুজোর আগে থেকেই কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ শহরের বিভিন্ন নামী রেস্তরাঁ ও খাবারের দোকানে অভিযান চালাচ্ছে। খাবারের গুণমান, সংরক্ষণের পদ্ধতি এবং রান্নাঘরের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিয়ম না মানার অভিযোগে এর আগেও একাধিক হোটেল, রেস্তরাঁ ও মিষ্টির দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

পুরসভার এই অভিযানের জেরে ইতিমধ্যেই বেশ কয়েকটি  রেস্তরাঁকে  সাময়িক ভাবে বন্ধ রাখতে হয়েছে। প্রয়োজনীয় ত্রুটি সংশোধন এবং পুনরায় পরিদর্শনের পর কয়েকটি রেস্তরাঁকে আবার ব্যবসা শুরুর অনুমতিও দেওয়া হয়েছে। ফলে গড়িয়ার কস্তুরী রেস্তরাঁর শাখাটি কবে ফের চালু হয়, সে দিকেই নজর শহরবাসীর।

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস