পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধ করে দেওয়া হল পুরীর গুন্ডিচা মন্দির। একই সঙ্গে জগন্নাথ মন্দিরেও বিশেষ দর্শন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড় আকভানের (Cyclone Akvan) আশঙ্কায় পর্যটকদের জন্যও জারি হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। সমুদ্র উত্তাল হয়ে ওঠায় পুরীর সৈকতে নামতে দেওয়া হচ্ছে না কাউকেই। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকেই মাইকে প্রচার চালিয়ে পর্যটকদের সতর্ক করছেন প্রশাসনিক কর্মীরা। দুর্যোগের আশঙ্কায় আগে থেকেই সতর্ক ওড়িশার প্রশাসন।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় আকভান অভিমুখ পরিবর্তন করে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। মৌসম ভবনের পূর্বাভাস, শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ নেল্লোর ও টুনির মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ওড়িশার পুরীতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। পরিস্থিতির গুরুত্ব বুঝে পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ নিয়েছে পুরী প্রশাসন। বৃহস্পতিবার বিকেল থেকেই পুরীর সমুদ্র সৈকতে পর্যটকদের প্রবেশ ও সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সৈকতজুড়ে মাইকে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। পাশাপাশি সমুদ্রের কাছাকাছি থাকা অস্থায়ী দোকানপাট ও অন্যান্য ব্যবসায়িক সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসনিক আধিকারিকরা।

আরও পড়ুন: ২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

অন্যদিকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বন্ধ রাখা হচ্ছে জগন্নাথদেবের মাসির বাড়ি হিসেবে পরিচিত গুন্ডিচা মন্দিরও। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। শুধু তাই নয়, পুরীর মূল জগন্নাথ মন্দিরেও বিশেষ দর্শন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারী বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা বলে প্রশাসন সূত্রে খবর। দুর্যোগের মোকাবিলায় কোনওরকম ফাঁক রাখতে চাইছে না পুরী জেলা প্রশাসন। গোটা জেলাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?