ভরসা মা তারা, আলু সেদ্ধ ভাতে খুশি কেষ্ট

ব্যক্তিগত বিপর্যয়ে তারা মায়ের শরণ নিয়েছেন অনুব্রত। গোয়েন্দাদের চোখা চোখা প্রশ্নের সামনে মায়ের আশীর্বাদী ফুল নিয়ে কপালে ছুঁইয়ে নিচ্ছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হেফাজতে রয়েছেন বোলপুরের ‘বেতাজ বাদশা’ অনুব্রত মণ্ডল। গত বৃহস্পতিবার তাঁকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে সিবিআই কেষ্টকে নিজেদের হেফাজতে নিয়ে কলকাতায় নিয়ে আসে। অনুব্রতর বর্তমান ঠিকানা কলকাতায় সিবিআইয়ের দফতর নিজাম প্যালেস। সিবিআই সূত্রেব খবর, নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারীদের হেফাজতে থাকাকালীন শুধু মুড়ি খেয়েই দিন কাটছে অনুব্রতর। তবে সিবিআই গোয়েন্দাদের অনুরোধে ভাত, ডাল, আলু সেদ্ধ খেয়েছেন তিনি। আর ভাত-ডাল খেয়ে খুশি বীরভুমের দোর্দণ্ডপ্রতাপ নেতা।

অনুব্রত মণ্ডল জেরায় বেশিরভাগ সময়ে নীরব রয়েছেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে তারা মায়ের আশীর্বাদী ফুল নিয়ে মাঝেমধ্যেই কপালে ছুঁইয়ে নিচ্ছেন তিনি। বিপদে তারা মায়ের উপর অনুব্রতর ভরসা একচুলও যে কমেনি তা সহজেই অনুমেয়। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি যে তারা মায়ের ভক্ত, তা কারোর অজানা নয়। তিনি বিপদে পড়লে তারা মায়ের শরণাপন্ন হন। এবারেও তাই তাঁর ব্যক্তিগত বিপর্যয়ে তারা মায়ের শরণ নিয়েছেন তিনি। গোয়েন্দাদের চোখা চোখা প্রশ্নের সামনে তাই তারা মায়ের আশীর্বাদী ফুল নিয়ে কপালে ছুঁইয়ে নিচ্ছেন কেষ্ট।

উল্লেখ্য গরুপাচার মামলায় তদন্তে নেমে গত বৃহস্পতিবার বীরভূমের কেষ্টকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ওইদিনই অনুব্রত মণ্ডলকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। এরপর তাঁকে নিয়ে কলকাতায় নিজাম প্যালেসে চলে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। অনুব্রতর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফিসচুলার মতো একাধিক শারীরিক সমস্যা রয়েছে। সূত্রের খবর, সারাদিনে ২২টি ওষুধ খেতে হয় কেষ্টকে। তাঁর শারীরিক অসুস্থতার কথা মাথায় রেখে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশেষ নজর রেখেছে সিবিআই।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে