কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি : তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে। ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ ঠাকুরপুকুর থানায় তোলাবাজির মামলায় গ্রেফতার বেহালার তৃণমূল কাউন্সিলর সুদীপ । ৫ লক্ষ টাকা তোলাবাজির মামলায় গ্রেফতার । ধৃত সুদীপ পোল্লে(Sudip Polle) কলকাতা পুরসভার ১৬ নম্বর বোরার চেয়ারম্যান(Boro Chairman)। কলকাতায় এই প্রথম কোন কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার হল। কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লের বিরুদ্ধে এর আগেও একাধিকবার তোলাবাজির অভিযোগ শোনা গিয়েছিল।

তবে এবার ঠাকুরপুকুরের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হলো শনিবার রাতে।রবিবার ধৃত কাউন্সিলারকে আদালতে পেশ করবে ঠাকুরপুকুর থানার(Thakurpukur P.S.) পুলিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,শুক্রবার অধিবেশন কক্ষ বন্ধ থাকায় কলকাতা পুরসভার কাউন্সিলর ক্লাবে অধিবেশন বসানো হয়েছিল। কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায়ের নেতৃত্বে মেয়রের উপস্থিতিতে অধিবেশন কক্ষ না খোলায় কাউন্সিলার ক্লাবে অধিবেশন বসানো হয়। এই ঘটনার পর কলকাতা পুরসভার কাউন্সিলার সুদীপ পোল্লে কলকাতা পুরসভার সচিবের ঘরে যান এবং সেখানে হৈ চৈ করেন বলে অভিযোগ ওঠে।

অন্যদিকে,তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন বিধাননগর পৌর নিগমের ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট বড়ুয়া ওরফে রাখাল। গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। ধৃতকে শনিবার বারাসাত আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃত কাউন্সিলর কে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এর আগেও বিধান নগর কর্পোরেশনের একাধিক কাউন্সিলররা তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন। এর পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলা থেকে পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতারা একের পর এক নানা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হচ্ছেন।

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?

গারুলিয়া পুরসভার ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, বাকি ১০ জন দিতে পারেন সোমবার

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন তিন বাংলাদেশি যুবক

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

আরজি কর কাণ্ড: অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

বামনগোলা গ্রামীণ হাসপাতালে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু, বিশিষ্ট চিকিৎসকদের আনার পরিকল্পনা