পুরসভার অধিবেশনে মহাজোট গড়ে বিরোধিতার সিদ্ধান্ত বিরোধী কাউন্সিলরদের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল শুক্রবার কলকাতা পৌর সংস্থার বাজেট অধিবেশন। আর বাজেটকে ঘিরে পৌরসংস্থার বাজেট অধিবেশনে মহাজোটের ইঙ্গিত দিলেন মিউনিসিপ্যাল একাউন্টস কমিটির চেয়ারপার্সন ও 92 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর মধুছন্দা দেব। সর্বদলীয় বৈঠক থেকে কলকাতা পৌরসভার বাজেট অধিবেশনে (KMC Budget Session)এবার সাগরদিঘীর উপ-নির্বাচনের মডেলকে সামনে রেখে মহাজোট গড়ে বিরোধী কাউন্সিলররা আসরে অবতীর্ণ হবে যে সেই আভাস এদিন পাওয়া গেল।

বৃহস্পতিবার কলকাতা পৌর সংস্থার বাজেটের আগে সর্বদলীয় বৈঠকের ডাক দেন চেয়ারপার্সন মালা রায়(Mala Roy)। বৈঠকে উপস্থিত হন বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ ও বিজয় ওঝা, বামেদের পক্ষ থেকে হাজির ছিলেন মধুছন্দা দেব ও নন্দিতা রায় সহ তৃণমূল কাউন্সিলর ও মেয়র পরিষদ সদস্য দেবাশীষ কুমার(Debashis Kumar) ও কলকাতা পৌর সংস্থার চিফ হুইপ বাপ্পাদিত্য দাশগুপ্ত। তবে এদিন সর্বদলীয় বৈঠকে হাজির ছিলেন না কংগ্রেসের কোনো কাউন্সিলর ।চেয়ারপার্সন মালা রায় জানান যে, প্রথা অনুযায়ী সর্বদলীয় বৈঠকে ডাক দেওয়া হয়েছে। তিন দিন ধরে চলাকালীন এই বাজেট অধিবেশনে ট্রেজরেরি বেঞ্চ বা শাসক দল কে সংখ্যার অনুযায়ী সময় বরাদ্দ করা হয়েছে। আর বিরোধীদের সংখ্যা অনুযায়ী তাদেরকে ও সময় বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। মালা রায় জানান ,যে টুকু সময় বরাদ্দ করা হয়েছে তাতে বিরোধীরা জন্য আপত্তি জানাননি।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস বোর্ডের এই বাজেট অধিবেশনে সংখ্যায় কম হলেও প্রতিবাদের আওয়াজ তুলবেন বলে জানান বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও বিজয় ওঝা। তবে সজল ঘোষের(Sajal Ghosh)দাবি ,এই বোর্ড আর এই সরকার থেকে থেকে বেশি কিছু আশা করা যায় না বলে কটাক্ষ সুরে বলেন সজল ঘোষ। তবে এদিন বাজেট অধিবেশনে মহাজোটের ইঙ্গিত দিয়ে রাখলেন বাম কাউন্সিলর তথা মিউনিসিপ্যাল একাউন্টস কমিটির চেয়ারপার্সন মধুছন্দা দেব। তিনি বলেন যে যদি মনে হয় যে সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত করে কিছু হচ্ছে তাহলে সবাই মিলে সেই বিষয়ে একসঙ্গে বিরোধিতা করবে বলে জানান তিনি। বিরোধীদের সুরে বোঝা যাচ্ছে যে আগামীকাল থেকে শুরু হওয়া বাজেট অধিবেশন বিরোধীরা ঐক্যর ভিত্তিতে একসঙ্গে মিলেই শাসক দলের জন কল্যাণমূলক নীতির বিরুদ্ধে সরব হবে।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩