নতুন ‘ধাপা’ তৈরির জমির জন্য দ্বিতীয় দফার ক্ষতিপূরণের চেক বিলি শুরু কৃষকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন ‘ধাপা’র জমির জন্য দ্বিতীয় দফায় ক্ষতিপূরণের চেক বিলি শুরু। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় দ্বিতীয় দফার চেক বিলি(Check Distribution) শুরু হয়। ধাপা সংলগ্ন পূর্ব কলকাতাতেই ৫৪১ বিঘা জমি আছে। এই জমিতে চাষাবাদ করতেন অনেকেই। সেই দখলে থাকা জমি পুরসভা নিজের কাজে লাগানোর জন্য ক্ষতিপূরণ দিচ্ছে কৃষকদের। এই জমি পুরসভারই। তবুও ২৫ হাজার টাকা কাটা প্রতি ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে দখলে থাকা চাষীদের। বিকল্প ধাপা তৈরি করতে প্রায় ৫৫ কোটি টাকা খরচ হবে। পুজোর আগে প্রথম পর্বের চেক বিলি শুরু হয়েছিল। কলকাতা পুরসভার(KMC) জমি হলেও যেহেতু দখলে চাষাবাদ করছিলেন কৃষকেরা তাই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে চাষীদের।

এখানে ৫৪১ বিঘা জমিতে তৈরি হবে বিকল্প ধাপা। এর মধ্যে ৩৬০ বিঘা জমিতে অত্যাধুনিক বিভিন্ন প্রসেসিং প্ল্যান তৈরি হবে । জাতীয় গ্রিন ট্রাইবুনালের নির্দেশ অনুসারে ইকো ফ্রেন্ডলি পরিবেশ গড়ে তোলা হবে। আগেই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim) জানিয়েছিলেন বর্তমান ডাম্পিং সাইটের ওপর থেকে চাপ কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পরিক কাঠামো গড়ে তোলাই মূল উদ্দেশ্য। মোট ৮৮৩ জন কৃষককে তিন দফায় ক্ষতিপূরণের চেক দেওয়া হচ্ছে এর আগে আড়াইশো জন কৃষক চেক পেয়েছেন পুরসভার হিসেবে অনুযায়ী ক্ষতিপূরণ বাবদ প্রায় ৫৫ কোটি টাকা দেওয়া হবে। বৃহস্পতিবার ক্ষতিপূরণ বাবদ চেক নেওয়ার পরে বৃদ্ধা চারুবালা মন্ডল জানিয়েছেন, ১লক্ষ ৭৫হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছি। পূর্ব কলকাতার ৫৪১ বিঘা জমিতে তৈরি হবে বিকল্প ধাবা, বর্তমানে ডাম্পিং সাইটের উপর থেকে চাপ কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে ।

নতুন যে বিকল্প ধাপার তৈরি হচ্ছে সেখানে ৩৬০বিঘা জমিতে অত্যাধুনিক বিভিন্ন প্রসেসিং প্ল্যান তৈরি হবে। পরিবেশবান্ধব গড়ে তোলার লক্ষ্যে কলকাতা পৌরসভার এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। পুরসভার কঠিন বজ্র ব্যবস্থাপনা বিভাগ বর্তমানে প্রতিদিন প্রায় ১৫০০ টন বর্জ্য থেকে সার সিএনজি ও প্লাস্টিক জাতক দ্রব্য উৎপাদন করতে সক্ষম। ভবিষ্যতে এই সক্ষমতা বাড়িয়ে ২৫০০ টানে উন্নীত করা হবে। সেই লক্ষ্যে নতুন রিসাইকেলিং ইউনিট স্থাপনের জন্য ৭৩ হেক্টর জমিয় অত্যাবশক বলে জানিয়েছে কলকাতা পুরসভা।ধাপা ডাম্পিং সাইড ১৯৮৭ সালে চালু হয়েছিল বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০০ টন বর্জ্য গ্রহণ করে, যা এর ধারণক্ষমতার দ্বিগুণ। পুরসভার ১৪৪ টা ওয়ার্ড থেকে ৪ হাজার ৫০০ টনের পাশাপাশি সল্টলেক, নিউ টাউন, পানিহাটি থেকে ৫০০ টন বর্জ্য পদার্থ সেখানে ফেলা হয়। হাওড়া থেকেও ৩০০ টন বর্জ্য পদার্থ পাঠানো হয়। পরিবেশবিদদের সর্তকতা মেনে ধাপা সম্প্রসারণ রক্ষণাবেক্ষণের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে কলকাতা পুরসভা।নাহলে বড়সড়ো বিপর্যয় ঘটতে পারে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়