ফ্ল্যাটে রেস্তোরাঁ, হুক্কা বার, ফাস্ট ফুডের দোকান ঠেকাতে আইন বদলের পথে কলকাতা পুরনিগম

ফ্ল্যাটের নীচে রেস্তোরাঁ, হুক্কা বার, ফাস্ট ফুডের দোকান ঠেকাতে আইন বদলের কথা ভাবছে কলকাতা পুরনিগম। ইঙ্গিত ফিরহাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরের(Kolkata) আনাচে-কানাচে গজিয়ে উঠছে রেস্তোরাঁ(Restaurants) ও ফাস্ট ফুডের দোকান(Fast Food Shop)। কোথাও আবার চলছে হুক্কা বার(Hookah Bars)। এর সিংহভাগই তৈরি হচ্ছে কোনও না কোনও আবাসিক ফ্ল্যাটে(Residential Flat)। আর তার জেরে রেস্তোরাঁর কিচেনের ধোঁয়ায় দমবন্ধ অবস্থা হচ্ছে সেখানকার আবাসিকদের। এ নিয়ে রোজই অভিযোগ জমা পড়ছে কলকাতা পুরনিগমের(KMC) কাছে। টক টু মেয়র অনুষ্ঠানে অনেকে ফোন করে শহরের মেয়র ফিরহাদ হাকিমের কাছে এ নিয়ে অভিযোগও জানাচ্ছেন অনেকে। তবে এই সব অভিযোগ পেয়েও বেশিরভাগ ক্ষেত্রেই কোনও ব্যবস্থা নিতে পারছে না পুরনিগম। তার কারণ, আবাসিক ফ্ল্যাটে রেস্তোরাঁ চালানোর ক্ষেত্রে সে রকম কোনও আইনি বিধিনিষেধ না থাকায় পুরনিগম কোনও পদক্ষেপ করতে পারছে না। এই সমস্যা মেটাতে পুর আইনে বদল আনার কথা ভাবছে কলকাতা পুরনিগম।  

আরও পড়ুন, Cancer has no Answer, হাত-পা বাঁধা দেহ ভাসে পুকুরের জলে

জানা যাচ্ছে, কলকাতা পুরনিগম এমন আইন বানাতে চাইছে যাতে ভবিষ্যতে কোনও আবাসিক ফ্ল্যাটে রেস্তোরাঁ কিংবা খাবারের দোকান করতে গেলে সেখানকার অন্য আবাসিকদের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে। তা না হলে পুরনিগম সেই রেস্তোরাঁ বন্ধ করে দেবে। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম(Firhad Hakim) জানিয়েছেন, ‘কলকাতায় রেস্তোরাঁ এবং ফাস্ট ফুডের দোকান অনেক বেড়ে গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, আবাসিক বাড়ির নীচতলায় কিংবা গ্যারেজের কিছুটা জায়গা দখল করে রাতারাতি খাবারের দোকান তৈরি হয়ে যাচ্ছে। সারা দিন সেখানে রান্নাবান্না চলছে। এতে ওপরের ঘরের জানলা দিয়ে ধোঁয়া ঢুকছে, আর তাতেই অসুবিধার মধ্যে পড়ছেন সেই সব ফ্ল্যাটের আবাসিকেরা। আবাসিকদের খুব সমস্যা হচ্ছে। এটা বন্ধ করার জন্য অফিসারদের সমস্ত আইনি দিক খতিয়ে দেখার কথা জানিয়েছি। দরকার হলে আইন সংশোধনও করব আমরা।’

আরও পড়ুন, বাহিনীতে আছে আর কত সঞ্জয়, খোঁজ কলকাতা পুলিশে, নজরে সিভিকরা

কিছু দিন আগেই টক টু মেয়র অনুষ্ঠানে যাদবপুরের সেন্ট্রাল রোডের এক বাসিন্দা অভিযোগ জানান, তাঁর ফ্ল্যাটের তলায় খাবারের দোকান থাকায় সারাক্ষণ ঘরের মধ্যে ধোঁয়া ঢুকছে। ফলে তাঁদের পক্ষে ওই ঘরে বসবাস করাই মুশকিল হয়ে যাচ্ছে। এ নিয়ে পুরনিগম এবং পুলিশের কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি। আদালতে মামলাও করেছেন। তার পরও সমস্যার কোনও সমাধান হয়নি। এই ঘটনা শোনার পর মেয়র পুরো বিষয়টি সরজমিনে খতিয়ে দেখার জন্য অফিসারদের নির্দেশ দেন। রেস্তোরাঁ মালিককে নোটিস ধরানোর কথাও জানান। কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগের এক আধিকারিক জানান, রাস্তার ধারে যে সব আবাসিক বাড়ি তৈরি হচ্ছে তার নীচের তলাটা অনেকে কমার্শিয়াল করিয়ে নিচ্ছেন। ফলে সেখানে দোকান করার ক্ষেত্রে কোনও আইনি বাধা থাকে না। পরবর্তী কালে সেখানে কেউ রেস্তোরাঁ খুলছেন। তখনই জটিলতা তৈরি হচ্ছে। যত দিন না আইন পরিবর্তন হচ্ছে, তত দিন এই সমস্যা থেকেই যাবে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের