কলকাতার ৪৪টি ওয়ার্ডের বাসিন্দাদের কর সুরাহার উদ্যোগ

কলকাতা পুরনিগমের সংযুক্ত এলাকায় কর ব্যবস্থা ঢেলে সাজাতে চাইছে পুরনিগম কর্তৃপক্ষ। তার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরনিগমের(KMC) Added Area সংযুক্ত অঞ্চলের বাসিন্দাদের দুই ধরনের কর দিতে হয়। একটি ভূমি ও ভূমি রাজস্ব দফতরের খাজনা এবং দ্বিতীয়টি কলকাতা পুরনিগমের সম্পত্তিকর বিভাগের Property Tax। আর এই দুই কর মেটাতে গিয়ে শহরের সংযুক্ত অঞ্চলের ৪৪টি ওয়ার্ডের বাসিন্দাদের একবার ছুটতে হয় BLRO অফিসে, একবার ছুটতে হয় পুরনিগমের কার্যালয়ে। ফলে সময় খরচ হয় বেশি, ভোগান্তিও হয় বেশি। এই ব্যবস্থার পরিবর্তন চাইছিলেন ওই এলাকার বাসিন্দারা। সেই পরিবর্তন ঘটাতেই পদক্ষেপ করল কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। দুটি কর যাতে একত্রে Online-এ নেওয়া যায় তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে প্রস্তাব পাঠিয়েছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। 

আরও পড়ুন সোম সকালে নিশীথ গড়ে সভা মমতার, উজ্জীবিত তৃণমূল

কলকাতা পুরনিগমের ১০১ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডগুলিকে বলা হয় সংযুক্ত এলাকা বা Added Area। এর মধ্যে রয়েছে যাদবপুরের একটা বড় অংশ, গড়িয়া, পাটুলি, বৈষ্ণবঘাটা, সন্তোষপুর, কালিকাপুর, আনন্দপুর, বেহালা, ঠাকুরপুকুর, বড়িশা ও মেটিয়াবুরুজ এলাকা। এতদিন এইসব এলেকার বাসিন্দাদের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের খাজনা এবং কলকাতা পুরনিগমের সম্পত্তিকর মেটাতে হতো। একই সঙ্গে সংযুক্ত এলাকায় নতুন বাড়ি বা ফ্ল্যাট নির্মাণ করতে গেলে নানা ধরনের প্রশাসনিক সমস্যায় পড়তে হতো সেখানকার মানুষদেরকে। বহুকাল ধরে এইসব সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন বাসিন্দারা। এবার সেই সমস্যা সমাধানে খাজনা এবং পুরনিগমের কর এক সঙ্গে Online-এ নেওয়ার পরিকাঠামো তৈরির প্রস্তাব রাজ্যের ভূমি রাজস্ব দফতরকে পাঠিয়েছে পুরনিগম কর্তৃপক্ষ। এই তথ্য জানিয়েছেন পুরনিগমের পুর কমিশনার বিনোদ কুমার।

আরও পড়ুন বাংলায় কী আদৌ বিজেপি বিরোধী জোট সম্ভব, থাকছে প্রশ্ন

তিনি জানিয়েছেন, ‘খাজনা বন্ধ করা সম্ভব নয়। আইন সংশোধন করতে গেলে অন্য জটিলতা তৈরি হতে পারে। তাই খাজনা ও পুর সম্পত্তিকর দু’টিকে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা চলছে। নাগরিকরা একসঙ্গে অনলাইনে দু’টির টাকা জমা দেবেন। পরে দুই দফতরের মধ্যে প্রাপ্ত টাকা ভাগ হয়ে যাবে। সেই পরিকাঠামো তৈরির বিষয়ে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সঙ্গে আলোচনা চলছে। এই পরিকাঠামো তৈরি হলে নাগরিকরা উপকৃত হবেন। দুই খাতের টাকা জমা দিতে দু’জায়গায় যেতে হবে না। তাতে মানুষের সময় ও পরিশ্রম বাঁচবে।’

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘অন্নপূর্ণা থেকে দলের মহিলা কর্মীদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে’, বিস্ফোরক বিজেপি নেতা

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়েই বিপত্তি, ধরা পড়তেই স্ত্রীকে বনেটে বসিয়ে ছুটল স্বামী

অবিভক্ত বাংলার ঐতিহ্য বুকে নিয়ে সাড়ে ৩৫০ বছর, বসিরহাটের ঘোষবাড়ির পুজোয় আজও বনেদিয়ানা অটুট

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে হেনস্থার অভিযোগ, পিংলায় গ্রেফতার প্রৌঢ়

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক