আগস্ট থেকে নতুন নিয়মে আদায় সম্পত্তি কর, জানাল কলকাতা পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি : বকেয়া সম্পত্তি করে বিপুল ছাড় বন্ধ করছে কলকাতা পুরসভা। আগামী পয়লা আগস্ট থেকে নতুন নিয়মে বকেয়া সম্পত্তি কর আদায় করা হবে। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে এই কর ছাড় দেওয়া শুরু করেছিল কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, নতুন নিয়ম অনুসারে, দু বছর বা তার কম সময়ে বাকি থাকা বকেয়া মেটালে জরিমানার ওপর ৯৯ শতাংশ ও সুদের ওপর ৫০ শতাংশ অবধি ছাড় পাওয়া যাবে। দুই থেকে পাঁচ বছরের মধ্যে সম্পত্তি কর বকেয়া থাকলে জরিমানার ওপর ৭৫ শতাংশ ও সুদের ওপর ৪৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। পাঁচ থেকে দশ বছরের কর বকেয়া থাকলে জরিমানার ওপর ৫০ শতাংশ ও সুদের ওপর ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে। ১০ বছর বা তার থেকে বেশি সময় কর বকেয়া থাকলে জরিমানার ওপর ২৫ শতাংশ ও সুদের পরিমাণের ওপর ৩৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। জুলাই মাসের মধ্যে যারা বকেয়া কর মেটানোর জন্য আবেদন করবেন, তাঁদের আগের নিয়মেই কর ছাড় দেওয়ার সুযোগ দেওয়া হবে।

এর আগে ঠিক হয়েছিল, পয়লা এপ্রিল থেকেই নতুন ওয়েভার স্কিমটি চালু হবে। কিন্তু লোকসভার আদর্শ আচরণবিধি চালু হওয়ায় নতুন নিয়ম কার্যকর করা সম্ভব হয়নি। এতদিন ধরে বকেয়া কর ছাড়ের ক্ষেত্রে সুদের ওপর ৫০ শতাংশ ও জরিমানার ওপর ৯৯ শতাংশ ছাড় মিলত। কিন্তু গত এক বছরের হিসাব থেকে দেখা গিয়েছে, ছয় বছর ছাড় দিয়ে যে পরিমাণ কর আদায় আশা করা গিয়েছিল, সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। কর আদায় বেশ কিছুটাই বাকি থেকে গিয়েছে। এরপরই বকেয়া সম্পত্তি কর আদায় নিয়ে নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি