কুয়াশা মোড়া সকালে বৃষ্টির মধ্যে ঘুম ভাঙল কলকাতার

বৃষ্টির পাশাপাশি এদিন সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা অড়েছে কলকাতা ও শহরতলীর বিভিন্ন এলাকা। হাওড়া, রাজারহাট, নিউটাউন, সল্টলেক, বাগুইহাটি ও বিমানবন্দর সংলগ্ন এলাকায় এদিন ঘন কুয়াশার দেখা মিলেছে। শহরতলির থেকেও ঘন কুয়াশা দেখা যাচ্ছে গ্রামীণ এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার রাত থেকেই রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে শুরু হয়েছিল বৃষ্টি। শনি সকালে সেই বৃষ্টির দেখা মিলল কলকাতার বুকে। সঙ্গে দোসর ঘন কুয়াশা। তবে শুধু কলকাতাই নয়, বৃষ্টি ঝরছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা জেলাতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুধু এই জেলাগুলিতেই নয় এদিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ জেলার পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং ও কালিম্পংয়ের উচ্চ পার্বত্য এলাকায় থাকছে তুষারপাতের সম্ভাবনাও। তবে এই বৃষ্টির মধ্যে পারা চড়েছে কলকাতার পাশাপাশি বঙ্গেও। শনি ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭.৪ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘন্টা আগেই তা ছিল ১৩র ঘরে। অর্থাৎ মেঘের হাত ধরে কলকাতায় একধাক্কায় পারা চড়েছে ৪ ডিগ্রি।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে এদিন সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। বেড়েছে তাপমাত্রাও। এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার। সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আগামী মঙ্গলবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হবে। বুধবার থেকে আবহাওয়ার কিছুটা বদল হবে। তখন ফের রাতের তাপমাত্রা কমতে পারে। কিন্তু এখন বাংলার বুকে নিম্নচাপ অক্ষরেখা আর পশ্চিমী ঝঞ্ঝার যুগলবন্দী উত্তরের হাওয়ার সামনে পাঁচিল তুলে দিয়েছে। আর এই যুগলবন্দীর কারনেই উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রচুর পরিমাণে জ্বলীয়বাষ্প বঙ্গে প্রবেশ করায় আগামী ৪৮ ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বৃষ্টিপাত হবে। কলকাতা ছাড়াও হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হতে

বৃষ্টির পাশাপাশি এদিন সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা অড়েছে কলকাতা ও শহরতলীর বিভিন্ন এলাকা। হাওড়া, রাজারহাট, নিউটাউন, সল্টলেক, বাগুইহাটি ও বিমানবন্দর সংলগ্ন এলাকায় এদিন ঘন কুয়াশার দেখা মিলেছে। শহরতলির থেকেও ঘন কুয়াশা দেখা যাচ্ছে গ্রামীণ এলাকায়। ঘন কুয়াশার কারণে ধীরগতিতে চলছে যানবাহন। পাশাপাশি বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় বিমান চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতে হচ্ছে। শনিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত দমদম বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল ৯০০ মিটার। সকাল ৭টার সময় তা কমে দাঁড়ায় ৭৫০ মিটার। অর্থাৎ ৩০ মিনিটের মধ্যে দৃশ্যমানতা ১৫০ মিটার কমে যায়।

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র